খাদ্য ব্যবসায়ীদের সচেতন করতে গড়বেতায় শিবির, রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেলেন ৫০-এর বেশি ব্যবসায়ী।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-১ ব্লকের গড়বেতা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে অনুষ্ঠিত হলো খাদ্য সুরক্ষা সচেতনতা শিবির। এইদিন উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা, এছাড়াও উপস্থিত ছিলেন চেম্বারের সাধারণ সম্পাদক কানাইলাল দত্ত-সহ অন্যান্য সদস্য, জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক,গড়বেতা থানার ওসি শুভঙ্কর রায় এবং গড়বেতা ব্লকের জয়েন্ট BDO-সহ প্রশাসনের আধিকারিকরা।
শিবিরে ৫০-এর বেশি ব্যবসায়ীর হাতে FSSAI রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি কাগজপত্রের ভুলত্রুটি সংশোধন করে আগামী দিনে আরও শতাধিক ব্যবসায়ীকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

