বন্দে ভারতে মালদায় পৌঁছলেন রাজ্যপাল, গুরুদুয়ারা থেকে রামকেলি ধাম—ব্যস্ত সফরসূচি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার একাধিক কর্মসূচিতে যোগ দিতে মালদায় এলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এন রবি। সকাল প্রায় ১০টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে পৌঁছান তিনি। স্টেশনে জেলা প্রশাসনের আধিকারিকরা তাঁকে অভ্যর্থনা জানান। সেখান থেকে তিনি বাই কারে মালদার সার্কিট হাউসে এসে পৌঁছান।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপালের সফরসূচিতে রয়েছে পুরাতন মালদার গুরুদুয়ারায় শিখ সম্প্রদায়ের একটি…

Read More

বাস্তুভিটা-সহ জমি নিজেদের নামে রেকর্ড, জালিয়াতির অভিযোগে সরব পাঁচ ভাই।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– জাল ওয়ারিশ সার্টিফিকেট ব্যবহার করে প্রতিবেশী পাঁচ ভাইয়ের বাস্তুভিটা-সহ প্রায় আড়াই বিঘা জমি নিজেদের নামে রেকর্ডভুক্ত করে নেওয়ার অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুরের পাড়ো গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক তৃণমূল নেতা-সহ পাঁচজনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানার পাশাপাশি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। অভিযোগকারী…

Read More

শুকদেবপুর সীমান্তে বাংলাদেশিদের বিক্ষোভ, পুশব্যাক ইস্যুতে কড়া পাহারায় বিএসএফ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মালদার বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের শুকদেবপুর এলাকা। শনিবার ভোররাত থেকেই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তের ওপারে বহু বাংলাদেশি নাগরিক জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে কড়া পাহারায় মোতায়েন রয়েছে বিএসএফ।জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করা…

Read More

ঘর পাইয়ে দিতে টাকা নেওয়ার অভিযোগে হরিশ্চন্দ্রপুরে উত্তাল গ্রামবাসীরা।

মালদা, নিজস্বসংবাদদাতা:– আবাস যোজনার ঘর পাইয়ে দিতে কাটমানি নিয়েছেন পঞ্চায়েত সদস্য-শনিবার এমনটাই অভিযোগ তুলে কাটমানির টাকা ফেরতের দাবীতে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের খড়মপুর গ্রামের। জানা গেছে, ওই গ্রামের পঞ্চায়েত সদস্য রয়েছেন নির্দল প্রতীকে জেতা উপেন যাদব। তবে তিনি নির্দল প্রতীকে জিতলেও পরে শাসক দল তৃণমূলের সঙ্গে…

Read More

পোস্ট অফিস মোড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন, মাল্যদানে স্মরণ শ্যামাপ্রসাদকে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড়ে শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন পশ্চিমবঙ্গ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী Syama Prasad Mukherjee-এর মূর্তিতে মাল্যদান করে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার…

Read More

জাতীয় সড়কের ধারে জবরদখল সরাতে মাঠে মালদা জেলা ট্রাফিক পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মাইকিং করে অবৈধ দখলদারি উচ্ছেদ মালদা শহরে। শনিবার দুপুরে মালদা শহরের কৃষ্ণপল্লী সাবওয়ে গেট থেকে হ্যান্টাকালী মোড় পর্যন্ত ১২ নম্বর জাতীয় সড়কের দুই ধারে রাস্তা জবরদখল করে থাকা বেশ কিছু দোকান গ্যারেজ ঘর উচ্ছেদ করা হয় এদিন। রাস্তার দুই ধার দখল করে বসে থাকার কারণে যান চলাচল…

Read More

পিংকি মণ্ডলের টেবিলে ছবি রেখে ডিম ছোঁড়া, মানিকচকে তুমুল বিক্ষোভ বিজেপির।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ফের মালদার মানিকচকে ডিম ছুঁড়ে বিক্ষোভ। এবারে তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিংকি মন্ডলের দপ্তরে ঢুকে তার টেবিলে তারই ছবি রেখে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতাকর্মীরা। বিক্ষোভ নেতৃত্ব দিলেন মানিকচকের বিজেপি নেতা সুভাষ যাদব,যুব মোর্চা সভাপতি সৌরভ রজক সহ অন্যান্যরা। এদিন তার নেতৃত্বেই মানিকচকের বিজেপি নেতাকর্মীরা প্রথমে মিছিল করে মানিকচক…

Read More

ইলেকট্রিক পোল, ছোট গাড়ি ভেঙে বাড়িতে লরির ধাক্কা, চাঞ্চল্য মালদার হবিবপুরে

মালদা, নিজস্ব সংবাদদাতা:– নিয়ন্ত্রণহীন লরি ইলেক্ট্রিক পোল এবং ছোটো গাড়িতে ধাক্কা মেরে ঢুকে পড়ল রাস্তার ধারের এক বাড়িতে। ঘটনায় অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এলাকার সাধারণ মানুষ। তবে লরির ধাক্কায় প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হল পরপর দুটি বাড়ি। সোমবার বিকাল চারটা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের…

Read More

মাসে ২ হাজার টাকা বেতন বাড়ল সিভিকদের, মালদায় খুশি-অসন্তোষ দু’ই।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- সোমবার রাজ্যের প্রথম বিজেপি সরকার প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করল বিধানসভায়। আর পেশ হওয়া বাজেটে বেতন বৃদ্ধি ঘটল রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের। বেতন বাড়ল মাসিক দুই হাজার টাকা। আর বেতন বৃদ্ধিতে মালদার সিভিক ভলান্টিয়ার মহলে উঠে এল মিশ্র প্রতিক্রিয়া। সিভিক ভলান্টিয়ারদের মধ্যে, অনেকেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেন, আবার কেউ…

Read More

দীর্ঘ বিতর্কের অবসান, অবৈধ নির্মাণ ভাঙতে মাঠে নামল প্রশাসন।

মালদা, নিজস্বসংবাদদাতা:– দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি স্ট্যান্ড দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হল সোমবার। হরিশ্চন্দ্রপুর থানার উদ্যোগে বুলডোজার দিয়ে ওই নির্মাণগুলি অপসারণের কাজ শুরু করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের শাসনকালে ঘোড়াগাড়ি স্ট্যান্ড দখল করে দলীয় কার্যালয়,দোকান, হোটেল ও রেস্টুরেন্ট-সহ একাধিক স্থাপনা গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ।…

Read More