পিংকি মণ্ডলের টেবিলে ছবি রেখে ডিম ছোঁড়া, মানিকচকে তুমুল বিক্ষোভ বিজেপির।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ফের মালদার মানিকচকে ডিম ছুঁড়ে বিক্ষোভ। এবারে তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিংকি মন্ডলের দপ্তরে ঢুকে তার টেবিলে তারই ছবি রেখে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতাকর্মীরা। বিক্ষোভ নেতৃত্ব দিলেন মানিকচকের বিজেপি নেতা সুভাষ যাদব,যুব মোর্চা সভাপতি সৌরভ রজক সহ অন্যান্যরা। এদিন তার নেতৃত্বেই মানিকচকের বিজেপি নেতাকর্মীরা প্রথমে মিছিল করে মানিকচক পঞ্চায়েত সমিতির অফিসের সামনে জমায়েত হন। এরপর তারা পঞ্চায়েত সমিতির সভাপতি পিংকি মন্ডলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে হাতে ডিম নিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভের পর তারা পঞ্চায়েত সমিতির সভাপতির ঘরে ঢুকে ডেপুটেশন জমা দিতে যান। কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতিকে না পেয়ে বিজেপি নেতাকর্মীরা রীতিমতো তেলেবেগুনে জ্বলে ওঠেন। তারা পঞ্চায়েত সমিতির সভাপতির টেবিলে তারই ছবি রেখে একের পর এক ডিম ছুঁড়ে তুমুল বিক্ষোভ দেখান বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *