“এই বিজয় জনতার বিজয়”—তপনে দ্বিতীয়বার জিতে কৃতজ্ঞতা বুধরাই টুডুর।

তপন, নিজস্ব সংবাদদাততা:- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৪০ তপন বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে দ্বিতীয়বার জয়লাভের পর ভোটার ও দলীয় কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিজেপি মনোনীত প্রার্থী বুধরাই টুডু। এক বিবৃতিতে তিনি বলেন, “এই বিজয় কেবল আমাদের নয়—এটি জনতার বিজয়, বাংলার প্রতিটি মানুষের বিজয়। তপন বিধানসভার সকল সচেতন ও দায়িত্বশীল ভোটারদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা,…

Read More

পরিবর্তনের আনন্দে বালুরঘাটে মানবিক উদ্যোগ, তিন দিন ফ্রি চা ও ডালপুরি।

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- অভাব তার নিত্য সঙ্গী। শুধুমাত্র একটা ছোট্ট চায়ের দোকান চালিয়ে কষ্টের সৃষ্টি কাটে সংসার। কিন্তু তাতে কি? পার্টির প্রতি অকৃত্রিম ভালোবাসা কতটা হতে পারে তার একটা উদাহরণ অবশ্যই বালুরঘাটের চা দোকানি বিশু সরকার। তিনি ঘোষণা করেছেন,পরিবর্তনের কারণে আগামী তিন দিন তার দোকান থেকে বিনামূল্যে চা পরিবেশন করা হবে।২০২৬ সালের বিধানসভা নির্বাচনের…

Read More

ত্রিস্তরীয় নিরাপত্তায় বালুরঘাট গণনা কেন্দ্র, শুরু স্ট্রংরুম খোলা।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- বালুরঘাটে কড়া নিরাপত্তার মধ্যেই ভোট গণনার প্রক্রিয়া এগোচ্ছে। প্রশাসনের তত্ত্বাবধানে এবং সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের উপস্থিতিতে একে একে স্ট্রংরুম খোলা শুরু হয়েছে।এখনও পর্যন্ত তপন, গঙ্গারামপুর, বালুরঘাট ও কুমারগঞ্জ—এই চারটি বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম খোলা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই প্রার্থীদের সামনে স্বচ্ছতার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।প্রশাসন সূত্রে জানা গেছে, পুরো গণনা কেন্দ্র…

Read More

বালুরঘাটে গণনার আগে মন্দিরে পুজো বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বিধানসভা নির্বাচনের গণনা শুরুর প্রাক্কালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভা এলাকায় ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিলেন ৩৯ নম্বর বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর এবার ভোট গণনাও যাতে সুষ্ঠ, নিরপেক্ষ ও সঠিকভাবে সম্পন্ন হয় এবং পরবর্তীতে সরকার গঠনের পর যাতে এলাকার বাসিন্দাদের জন্য…

Read More

কুশমন্ডিতে ভোট গণনার আগে মন্দিরে পুজো বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের।

কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বিধানসভা নির্বাচনের গণনা শুরুর প্রাক্কালে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি তে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিলেন ৩৭ নম্বর কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়। শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর এবার ভোট গণনাও যাতে সুষ্ঠ, নিরপেক্ষ ও সঠিকভাবে সম্পন্ন হয় এবং পরবর্তীতে সরকার গঠনের পর যাতে এলাকার বাসিন্দাদের জন্য কাজ…

Read More

Balurghat-এ স্ট্রং রুমে সিসিটিভি বন্ধের অভিযোগ, রিটার্নিং অফিসারের কাছে লিখিত নালিশ।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের স্ট্রং রুমে হঠাৎ সিসিটিভি ও মনিটরিং ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ২৯ এপ্রিল ভোর প্রায় ৩টা থেকে সকাল ৭টার মধ্যে ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, স্ট্রং রুমের সামনের ও পেছনের সিসিটিভি ক্যামেরা এবং কাউন্টিং সেন্টারের মিডিয়া কর্নারের মনিটরও ওই সময়ে বন্ধ ছিল।…

Read More

বুদ্ধপূর্ণিমায় বালুরঘাটে ২৪ প্রহর হরিনামযজ্ঞ, কুন্ডু কলোনীতে প্রস্তুতি তুঙ্গে।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটের কুন্ডু কলোনীর নবশ্রী সংঘের হরিবাসর কমিটির পরিচালনায় প্রতিবছরের মতো এবারও বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে ২৪ প্রহরব্যাপী হরিনামযজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুন্ডু কলোনীর হরিবাসর প্রাঙ্গণে ইতিমধ্যেই প্রস্তুতিপর্ব চলছে জোর কদমে। আগামীকাল, ৩০শে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় মঙ্গল অধিবাসের মধ্য দিয়ে এই মহাযজ্ঞের শুভ সূচনা হবে। এরপর ১লা মে শুক্রবার থেকে ৩রা মে রবিবার পর্যন্ত…

Read More

Balurghat-এ ৮ মে পরিতোষ কুমার দে’র স্মরণে মাল্যদান ও মোমবাতি মিছিল।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- ২০১১ সালের ৮ মে দুষ্কৃতীদের হামলায় নিহত মৎস্য আড়ৎদার ব্যবসায়ী ও সমাজসেবী ভূমিপুত্র পরিতোষ কুমার দে’র ১৪তম প্রয়াণ দিবস পালনে তৎপর বালুরঘাট মৎস্য আড়ৎদার সমিতি। আগামী ৮ মে, শুক্রবার সকালে মাল্যদান-স্মরণসভা এবং সন্ধ্যায় মোমবাতি মিছিলের আয়োজনের প্রস্তুতি চলছে জোরকদমে। সমিতির সম্পাদক নীহার রঞ্জন ঘোষ জানান, শুক্রবার সকালে বালুরঘাট মাছ বাজারে প্রয়াত পরিতোষ…

Read More

‘আত্রেয়ীই আমার মাতৃসমা’, বালুরঘাটে কবি সুবীর চৌধুরীর আবেগঘন কবিতা পাঠ।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের প্রাণকেন্দ্র আত্রেয়ী নদীকে নিয়ে স্বরচিত কবিতা ‘আত্রাই’ পাঠ করলেন ভূমিপুত্র কবি ও বাচিকশিল্পী সুবীর চৌধুরী। নিজের পঞ্চম কাব্যগ্রন্থ ‘তুঁত ফুলের রং’ থেকে এই কবিতাটি পাঠ করেন তিনি। বালুরঘাটেরই সন্তান, উনসত্তর বছরের প্রবীণ কবি সুবীর চৌধুরী জানালেন, “আত্রেয়ী নদীর প্রাণকেন্দ্র বালুরঘাট শহরে আমার জন্ম। আত্রেয়ী নদীকে কেন্দ্র করেই…

Read More

হুমকি মেইলে আতঙ্ক, খালি করা হল বালুরঘাট হেড পোস্ট অফিস।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আবারো বালুরঘাট হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক। চলছে বোম্ব স্কোয়াড এর চিরুনি তল্লাশি। পোস্ট অফিসের কাজ-কর্ম বন্ধ। হয়রানি গ্রাহকদের।উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে এক‌ই রকম হুমকি মেইল এসেছিলো, যা কার্যত ভুয়ো প্রমানিত হয়। এদিন বালুরঘাট হেড পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, পোষ্ট অফিসের পাসপোর্ট কেন্দ্রে আরডিএক্স মজুত রয়েছে। বেলা ১২ টায় ডিনামাইট…

Read More