মহিলাদের পরিচালনায় দুর্গোৎসবের চতুর্থ বর্ষ বিনায়ক অ্যাপার্টমেন্টে, পুজোর আনন্দে সামাজিক উদ্যোগ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- বালুরঘাটের দীপালি নগরের বিনায়ক অ্যাপার্টমেন্টে চতুর্থ বছরে পা দিল মহিলাদের পরিচালিত দুর্গাপুজো। নেতাজি স্পোর্টিং ক্লাবের বিপরীতে অবস্থিত এই আবাসনে মহাপঞ্চমীর সন্ধ্যায় প্রতিমা এনে বরণ করেন কমিটির সদস্যরা। বাঙালি রীতি মেনে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো, ভোগ, ধুনুচি নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। প্রায় ৫০ জন মহিলা পুজো পরিচালনায় যুক্ত। দশমীতে সিঁদুর…

Read More

৭০ বছরে অগ্নিশিখা ক্লাবের দুর্গোৎসব, পাঁচ লক্ষ টাকার বাজেটে কালীঘাটের পটচিত্রের থিম।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- কালীঘাটের পটচিত্রের আদলে মণ্ডপসজ্জা। সেই ভাবনাকে সামনে রেখেই এ বার দুর্গাপুজোর আয়োজন করছে বালুরঘাটের অগ্নিশিখা ক্লাব অ্যান্ড লাইব্রেরি। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবের দুর্গোৎসব এ বছর ৭০তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর আনুমানিক বাজেট পাঁচ লক্ষ টাকা। ক্লাব সম্পাদক পার্থ রায় এই কথা জানিয়েছেন।পুজোর প্রতিমা তৈরি করছেন বালুরঘাটের চকভৃগুর শিল্পী উজ্জ্বল পাল। মণ্ডপসজ্জার…

Read More

সুবর্ণজয়ন্তী বর্ষে ইউরেকা ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন, সংবর্ধিত সমাজসেবায় যুক্ত বিশিষ্টজনেরা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- মহাচতুর্থীর বিকেলে ফিতে কেটে এবং মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বালুরঘাটের ঐতিহ্যবাহী ইউরেকা ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষের দুর্গাপুজোর উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় এবং বালুরঘাট শ্রী রামকৃষ্ণ আশ্রমের পূজ্যপাদ স্বামী দিব্যতত্ত্বানন্দজী মহারাজ। তাঁদের হাত ধরেই পুজোর আনুষ্ঠানিক সূচনা হয়।উদ্বোধন উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ক্লাবের…

Read More

সাবেকিয়ানার আবহে আধুনিকতার ছোঁয়া, বালুরঘাটের বিংশ শতাব্দী ক্লাবের দুর্গোৎসব ৬৭ বছরে।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- সময়ের সঙ্গে বদলেছে পুজোর ভাষা। মণ্ডপে এসেছে নতুন ভাবনা। আলোয় বেড়েছে ঝলক। সেই বদলের মধ্যেও কোথাও রয়ে গিয়েছে পুরনো বাংলার পুজোর চেনা টান। প্রতিমার সাবেকি গড়ন আর মণ্ডপের পরিচিত সাজে ফিরে দেখার সেই ইচ্ছে পূরণের চেষ্টা করেছে বালুরঘাটের বিংশ শতাব্দী ক্লাব।ক্লাবের ৬৭তম বর্ষের দুর্গোৎসবের ভাবনা সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। পুরনো বাংলার পুজোর…

Read More

মাটির টানেই ‘মৃন্ময়ী’, বালুরঘাটের ১৯ নম্বর ওয়ার্ডে মহিলা কমিটির দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- মাটির সঙ্গে দেবীর সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরেই এ বারের ভাবনা ‘মৃন্ময়ী’। নামের মধ্যেই রয়েছে পুজোর মূল সুর। বালুরঘাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে মহিলা কমিটির উদ্যোগে দুর্গাপুজোর প্রস্তুতি চলছে এই ভাবনাকে সামনে রেখে। মণ্ডপ ও প্রতিমায় নতুনত্ব আনার পরিকল্পনা রয়েছে, তবে আয়োজনের আবহে বজায় থাকবে সাবেকিয়ানার ছোঁয়া।পুজো শুধু কয়েক দিনের আচার-অনুষ্ঠান নয়,…

Read More

পুজোর আগে শিশুদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ, মঙ্গলপুরে ৩০ খুদের জন্য বিশেষ ভোজের আয়োজন।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- শরতের উৎসব মানেই নতুন জামা, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। সেই আনন্দের ভাগ যাতে ছোটদের কাছেও পৌঁছয়, সেই ভাবনা থেকেই পুজোর আগে বিশেষ উদ্যোগ নিল বালুরঘাটের মঙ্গলপুরের বনেদি বাঙালি রেস্টুরেন্ট।সোমবার দুপুরে শহরের বিভিন্ন এলাকার সর্বশিক্ষা কেন্দ্রের ৩০ জন শিশুকে নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। শুধু খাবার পরিবেশন…

Read More

বাংলার চেনা পুজোর আদলে বালুরঘাটে বিংশ শতাব্দী ক্লাবের মণ্ডপ, থাকছে সাত দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- সময়ের সঙ্গে বদলেছে পুজোর ভাষা। মণ্ডপে এসেছে নতুন ভাবনা। আলোয় বেড়েছে ঝলক। সেই বদলের মধ্যেও কোথাও রয়ে গিয়েছে পুরনো বাংলার পুজোর চেনা টান। প্রতিমার সাবেকি গড়ন আর মণ্ডপের পরিচিত সাজে ফিরে দেখার সেই ইচ্ছে পূরণের চেষ্টা করেছে বালুরঘাটের বিংশ শতাব্দী ক্লাব।ক্লাবের ৬৭তম বর্ষের দুর্গোৎসবের ভাবনা সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। পুরনো বাংলার পুজোর…

Read More

হিলি বিবেকানন্দ বিদ্যাপীঠে ঐতিহাসিক অনুষ্ঠান, জৈন ও বৌদ্ধ ঐতিহ্যের স্মরণে বিশেষ উদ্যোগ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ‎দক্ষিণ দিনাজপুরের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে ভারতের প্রাচীন অধ্যাত্মসাধনার যোগসূত্রকে তুলে ধরতে সোমবার হিলি বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রাঙ্গণে এক ঐতিহাসিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জৈনাচার্য পঞ্চম শ্রুতকেবলী ভদ্রবাহু এবং বৌদ্ধাচার্য অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের প্রতিমূর্তির আবরণ উন্মোচন করেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক (ড.) প্রণব ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

Read More

আগমনী সুরে ও কাশফুলের আবহে বালুরঘাটে শরতের সাংস্কৃতিক সন্ধ্যা, অংশ নিলেন ৪০ শিল্পী।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: – গান, নাচ, আবৃত্তি ও বাদ্যযন্ত্রের সুরে দুর্গাপুজোর আগমনী আবহে জমে উঠল শরতের সাংস্কৃতিক সন্ধ্যা। রবিবার সন্ধ্যায় বালুরঘাট রেডক্রস ভবনের সভাঘরে দুই সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় ৪০ জন শিক্ষার্থী ও স্থানীয় শিল্পী। তাঁদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে সভাঘর। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্টজন ও সংস্কৃতিপ্রেমীরা।বালুরঘাট ডান্স ট্রেনিং…

Read More

গান-নৃত্যে জমজমাট শ্রুতির ষষ্ঠ বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা, মন্মথ মঞ্চে ৫০ শিল্পীর পরিবেশনা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- গান ও নৃত্যের পরিবেশনায় বালুরঘাটের নাট্যতীর্থ মন্মথ মঞ্চে অনুষ্ঠিত হল শ্রুতি সংগীত শিক্ষাঙ্গনের ষষ্ঠ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠানের কর্ণধার সংগীত প্রদীপ্তা ঠাকুরের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের প্রায় ৫০ জন শিল্পী অংশ নেন। তাঁদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী-সহ বিভিন্ন ক্ষেত্রের গুণীজনেরা। শিল্পীদের…

Read More