প্রকৃত উপভোক্তারা বঞ্চিত! আবাস যোজনার তালিকা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বণ্টন শুরু হতেই তার অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ১৮ নম্বর বুথের মুচিয়া গোলাপট্টি গ্রামের বাসিন্দারা। সোমবার সকালে গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযোগ করেন, বিজেপির এক সক্রিয় কর্মী সঞ্জীব মহালদার বেছে বেছে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে আবাস যোজনার ঘর পাইয়ে দিচ্ছেন। প্রকৃত উপভোক্তাদের…

