বন্ধ চা বাগান খোলার আশ্বাস, শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বিশ্ব গন্ডার দিবসে আলিপুরদুয়ারের সুভাষিনী চা বাগানে অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই চোরাশিকারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দেন তিনি। এছাড়াও চা শ্রমিকদের স্বার্থে একাধিক ঘোষণা করেন তিনি। বন্ধ চা বাগান খোলার আশ্বাস দেন তিনি। শ্রমিকদের ২০ শতাংশ বোনাস পাইয়ে দেওয়ারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও টোটো পাড়ায় ১২০০ বাড়ি…

Read More

হাতিশাবকের নামকরণ থেকে মেডিক্যাল কলেজ—জলদাপাড়ায় একাধিক বার্তা মুখ্যমন্ত্রীর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- জলদাপাড়ার দুটো হস্তি শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি।সুভাষিনি চা বাগানের অনুষ্ঠান শেষে এদিন জলদাপাড়া জাতীয় উদ্যানে আসেন মুখ্যমন্ত্রী। এদিন জলদাপাড়াতে জঙ্গল সাফারি করেন।মুখ্যমন্ত্রী জানান মার্চের মধ্যে হলং বাংলো কাজ শেষ হয়ে যাবে। তিনি আরো জানান আলিপুরদুয়ারে মেডিক্যাল কলেজ হবে। শীঘ্র হাসিমারা এয়ারপোর্ট হবে।

Read More

ধামসা-মাদলের তালে করম বিসর্জন, ডুয়ার্সের ডীমা ঘাটে উৎসবের আবহ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- আদিবাসী সম্প্রদায়ের অন্যতম বৃহৎ উৎসব করম পুজো ঘিরে উৎসবের আমেজ ডুয়ার্সজুড়ে। গতকাল রাতে বিভিন্ন এলাকায় রীতি মেনে করম পুজো অনুষ্ঠিত হওয়ার পর বুধবার সকাল থেকে শুরু হয়েছে করম বিসর্জন। আলিপুরদুয়ার জেলার অন্যতম বৃহৎ করম বিসর্জন ঘাট ডীমা ঘাটে সকাল থেকেই চলছে বিসর্জন পর্ব।ডুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে একের পর এক করম…

Read More

ডেঙ্গু প্রতিরোধ ও প্লাস্টিক বন্ধে প্রচার, কুমারগঞ্জে ৮ পঞ্চায়েতে স্বচ্ছতা অভিযান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কুমারগঞ্জ ব্লকের আটটি পঞ্চায়েতে একযোগে শুরু হল স্বচ্ছতা কর্মসূচি। ডেঙ্গু প্রতিরোধ, প্লাস্টিকের ব্যবহার বন্ধ এবং এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দিতে মঙ্গলবার বিভিন্ন এলাকায় প্রচার ও লিফলেট বিলি করা হয়। গোপালগঞ্জ বাজারেও এদিন বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের বিডিও শুভঙ্কর সাহা, জয়েন্ট বিডিও নাজমুল হক এবং ব্লকের পাবলিক…

Read More

হাতির সামনে পড়ে মর্মান্তিক পরিণতি, জঙ্গলে প্রাণ গেল গঙ্গাধর দোলইয়ের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জঙ্গলে ছাতু কুড়াতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি রেঞ্জের চুয়াশোল এলাকায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে,মৃত ব্যক্তির নাম গঙ্গাধর দোলই, বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে বেণাগেড়িয়ার জঙ্গলে ছাতু কুড়াতে গিয়েছিলেন গঙ্গাধর দোলই। সেই…

Read More

একটানা বৃষ্টিতে ধস, চন্দ্রকোনায় ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি।

পশ্চিম, নিজস্ব সংবাদদাতা:- একটানা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির তৈরি দোতলা বাড়ি! অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামের পূর্বপাড়ায়। জানা গিয়েছে, লাগাতার বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ার ফলেই আচমকা বাড়িটিতে ধস নামে। বিপদ আঁচ করতে পেরে দ্রুত বাড়ি থেকে…

Read More

অভাবের সংসারে আচমকা আনন্দের হাওয়া, ১২০ টাকায় এক কোটি জিতলেন বিষ্ণু দাস।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- হিন্দিতে একটি প্রচলিত প্রবাদ রয়েছে উপরওয়ালা যব দেতা হ্যায়, তো ছপ্পর ফাড়কে দেতা হ্যায়’।’ ফালাকাটা ব্লকের জটেশ্বর আলীনগর বাঁধের পাড় এলাকার বাসিন্দা বিষ্ণু দাসের জীবনে যেন সেই প্রবাদই সত্যি হয়ে ধরা দিল। দীর্ঘদিনের অভাব-অনটনের সংসারে আচমকাই নেমে এল আনন্দের হাওয়া। মাত্র ১২০ টাকার লটারির টিকিট কেটে এক কোটি টাকার প্রথম পুরস্কার…

Read More

জলদাপাড়ায় দুই হাতিশাবকের নামকরণ মুখ্যমন্ত্রীর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জলদাপাড়া অভয়ারণ্যে দুই হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটির নাম চৈতন্য ও অপরটির নাম সুলক্ষণা। কেন এই নামকরণ? একথা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাবা মায়ের নামের সঙ্গে মিল রেখে হস্তিশাবকদের নামকরণ করতে হয়। তাই পরম্পরা ও বন আধিকারিকদের পরামর্শ মেনে এই নামকরণ করা হয়েছে।

Read More

‘তারকাটা টিংকু’ গ্রেফতার ঘিরে শালবনীতে রাজনৈতিক মহলে চর্চা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সরকারি আধিকারিকের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপি কর্মী কার্তিক মাহাতো ওরফে ‘তারকাটা টিংকু’। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির বিডিওর করা অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার অভিযুক্ত কার্তিক মাহাতোকে মেদিনীপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, শালবনিতে কার্তিক মাহাতোর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, প্রায়…

Read More

২৭ সেপ্টেম্বর গড়বেতায় সেবা প্রকল্প অভিযান, প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম দিবসকে সামনে রেখে এক সপ্তা ধরে সেবা সপ্তাহ পালন করছে বিজেপি নেতৃত্ব। সেই সেবা সপ্তাহ অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের বিডিও অফিস সংলগ্ন ময়দানে আগামী ২৭ শে সেপ্টেম্বর সেবা প্রকল্প অভিযানে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ওই ময়দান পরিদর্শন করলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা,…

Read More