admin

দূরত্ব পেরিয়ে বন্যার্তদের পাশে, শিলিগুড়ি থেকে ভুতনিতে ত্রাণ নিয়ে এল ‘ইউনিক ফাউন্ডেশন’।

​বিশেষ সংবাদদাতা, মালদা :- প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডবের কাছে মানুষ বারে বারে অসহায় প্রমাণিত হলেও, বিপদের দিনে একে অপরের পাশে দাঁড়ানোর ইচ্ছাশক্তিই যে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি—তা আরও একবার প্রমাণ করল শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউনিক ফাউন্ডেশন’ এবং এর কর্ণধার তথা ভারতীয় সেনাজওয়ান শক্তি পাল। আয়লা, আম্ফান কিংবা অসমের ভয়াবহ বন্যা থেকে শুরু করে সীমান্তের কাঁটাতার পেরিয়ে…

Read More

মদ্যপান, বচসার জেরে হাতুড়ির আঘাত—সোদপুরে বন্ধুর হাতে বন্ধুর খুনের অভিযোগ।

উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- সাতসকালেই সোদপুরের সুকচর ডাঃ গোপাল চ্যাটার্জী রোডে চাঞ্চল্যকর খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতে মদ্যপানের সময় বচসার জেরে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে বন্ধু বাবু ঘোষকে খুন করেন স্থানীয় বাসিন্দা আশীষ চ্যাটার্জী ওরফে বাপী। জানা গিয়েছে, মৃত বাবু ঘোষ পেশায় রঙের মিস্ত্রি। দীর্ঘদিন ধরে তিনি আশীষ চ্যাটার্জীর বাড়িতেই থাকতেন।…

Read More

কলেজ দখলকে কেন্দ্র করে ভাঙড় মহাবিদ্যালয়ে সংঘর্ষ, আহত উভয়পক্ষের একাধিক।

দক্ষিণ ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- কলেজ দখলকে কেন্দ্র করে ভাঙড় মহাবিদ্যালয়ে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের অভিযোগ। ঘটনায় ABVP এবং স্টুডেন্ট ফান্ডের উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, কলেজে কর্তৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে সেই বচসা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত…

Read More

পড়তে গিয়ে নিখোঁজ ছাত্রী, খড়ি নদীতে মিলল মৃতদেহ—ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- প্রাইভেট থেকে বেরিয়ে দীর্ঘক্ষণ নিখোঁজ ছাত্রী, তারপর কিছুক্ষণ বাদেই খড়ি নদীতে মিলল রহস্যজনকভাবে ছাত্রীর মৃতদেহ। ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে এমনই অভিযোগ তুলল মৃতের পরিবার। ঘটনায় এলাকারই এক নাবালক এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নাদনঘাট থানার পুলিশ। জানা গিয়েছে নাদনঘাট থানার অন্তর্গত গৌড়িরাঙ্গা এলাকার ক্লাস টু এর ছাত্রী…

Read More

নৌকাই একমাত্র ভরসা, বন্যার্ত হোসেনপুর দিয়ারে ১০০ পরিবারকে ত্রাণ বাবলু ঘোষের।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গার জল ও বন্যার জলে জলমগ্ন ফারাক্কার বেনিয়াগ্রাম অঞ্চলের হোসেনপুর দিয়ার। একাধিক বাড়িঘর জলের তলায় চলে যাওয়ায় চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। কালভার্ট কেটে জল ঢুকে পড়ায় বেশ কিছু পরিবার কার্যত জলবন্দি হয়ে পড়েছে। একইসঙ্গে চর সুজাপুর থেকে টাউনশিপ যাওয়ার যোগাযোগ ব্যবস্থাও প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি এমনই যে, আপাতত…

Read More

আইহো এলাকায় হঠাৎ নাকা চেকিং, যানবাহন থামিয়ে তল্লাশি পুলিশের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– শহরের পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে হবিবপুর থানার অন্তর্গত মালদা নালাগোলা রাজ্য সড়কের আইহো এলাকায় অপরাধমূলক কর্মকান্ড রুখতে মঙ্গলবার বিকেল থেকে জোর পুলিশি তৎপরতার ছবি নজরে এল । এদিন বিকেল থেকে হঠাৎ করেই মালদা জেলার ট্রাফিক পুলিশের এএসআই জয় চৌধুরী নেতৃত্বে মালদা নালাগোলা রাজ্য সড়কে আইহো ব্রিজ এলাকায় নাকা চেকিং শুরু করেন। বিভিন্ন…

Read More

দুই কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার! কালিয়াচকে গ্রেফতার ৬১ বছরের মাদক কারবারি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার কালিয়াচকে কয়েক কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় ধৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে নেওয়া হয়েছে পুলিশ হেপাজতে। মঙ্গলবার এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। উল্লেখ্য, রবিবার রাতে কালিয়াচকের মোজমপুরের দক্ষিণ রায়পুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৬ কেজি নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ আঙুল সেখ নামে ৬১…

Read More

বাইকে সন্দেহজনক ঘোরাঘুরি, তল্লাশিতে মিলল ৪টি পাইপগান—কালিয়াচকে পুলিশের জালে দুই যুবক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদার কালিয়াচকে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতী পুলিশের জালে ধরা পড়ার ঘটনায় বিহার আগ্নেয়াস্ত্র কিনে বাংলাদেশে পাচারের চেষ্টার অনুমান করছে পুলিশ। মঙ্গলবার প্রেস বিবৃতি দিয়ে এমনই অনুমানের কথা জানালেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। উল্লেখ্য, সোমবার বিকালে মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির নলদাহাড়ি এলাকায় পুলিশ একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করে।…

Read More

থানা-স্কুল-হাসপাতাল জলের তলায়, নৌকাতেই স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ ভূতনিতে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- নৌকা করে চলছে চিকিৎসা পরিষেবা। গঙ্গা নদীর জলে প্লাবিত ভূতনি থানার অন্তর্গত তিনটি অঞ্চলের প্রায় সমস্ত গ্রাম। জলবন্দি অবস্থায় রয়েছেন দেড় লক্ষেরও বেশি মানুষ। বন্যার জলে ডুবে গিয়েছে থানা, বিদ্যালয় থেকে শুরু করে হাসপাতালও। এমন পরিস্থিতিতে বানভাসি মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নৌকায় করে জলবন্দি গ্রামগুলিতে পৌঁছচ্ছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। উত্তর…

Read More

চার মাস ধরে শয্যাশায়ী ক্যানসার আক্রান্ত স্ত্রী, চিকিৎসার খরচ জোগাতে অসহায় রামেশ্বর—চাইছেন মানুষের সাহায্য।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ক্যানসারে আক্রান্ত স্ত্রীকে সুস্থ করে তুলতে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানালেন গুয়াবরনগরের এক অসহায় পরিবার। প্রায় চার মাস ধরে শয্যাশায়ী ৫৫ বছরের নিরুপমা বর্মন। ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের বর্মন পাড়ার বাসিন্দা তিনি। স্বামী রামেশ্বর বর্মনকে নিয়েই নিরুপমার সংসার। পাঁচ মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে। সামান্য জমির উপর টিনের ছাউনি দেওয়া ছোট্ট…

Read More