ত্যাগ ও সম্প্রীতির বার্তায় মুখর সুজাপুর, ঈদের নামাজে সামিল হাজারো মুসল্লি।

মালদা, নিজস্বসংবাদদাতা:– পবিত্র ঈদুল আযহাকে ঘিরে উৎসবের আবহে বৃহস্পতিবার ভোর থেকেই ভিড় জমতে শুরু করে মালদা জেলার কালিয়াচকের সুজাপুর ঈদগাহ ময়দানে। নতুন পোশাকে সেজে বিপুল সংখ্যক মুসল্লিম ঈদের নামাজে অংশ নেন। গোটা এলাকা ছিল প্রশাসনের কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা।নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বিশ্বশান্তি, সম্প্রীতি ও সকল মানুষের সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মানুষজন।এদিন ঈদের আনন্দ ভাগ করে নিতে একে অপরকে শুভেচ্ছা ও আলিঙ্গনে মেতে ওঠেন সাধারণ মানুষ। ধর্মীয় বক্তারা জানান, ঈদুল আযহার প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, সহনশীলতা ও মানবসেবার মানসিকতা গড়ে তোলা। সমাজে ভেদাভেদ ভুলে শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত করার আহ্বানও জানানো হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ঈদের নামাজ ও উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *