দিল্লির ছাত্র আন্দোলনের সমর্থনে মেদিনীপুরে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব পড়ুয়ারা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করলেন বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্য ও ছাত্রছাত্রীরা। শুক্রবার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি…

