‘পাঁচ বছর পর দেখে নেব’ মন্তব্যের পরেই ডিম হামলা, রতুয়া থানার সামনে তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ।
মালদা, নিজস্ব সংবাদদাতা : – থানা থেকে কোর্টে যাওয়ার পথে পিজন ভ্যানে ওঠে পুলিশকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল তৃণমূল নেতা। এবারে এই তৃণমূল নেতাকেই লক্ষ্য করে চলল ডিম থেরাপি। আজ পুলিশি হেফাজত শেষে তাকে পুনরায় কোটে নিয়ে যাওয়ার পথে মালদহের রতুয়া থানা চত্বরেই এই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে বিজেপি কর্মী সমর্থকরা। উল্লেখ্য কয়েকদিন আগেই তোলাবাজি এবং কাঠ মানির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রতুয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সমর মুখার্জি ঘনিষ্ঠ তথা সামসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রবণ কুমার দাস। গ্রেপ্তার হওয়ার পর এই তৃণমূল নেতা প্রকাশ্য দিবালোকে পুলিশকে হুমকি দেয় এই সরকার থাকবে না! পাঁচ বছর পর দেখে নিব।
আদালতের নির্দেশে তিন দিনের পুলিশি হেফাজতের পর আজ সোমবার পুনরায় আদালতে তোলার জন্য রতুয়া থানা থেকে বের করতে তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান পাশাপাশি চলল ডিম থেরাপি।

