গড়বেতা কলেজে রেগিং রোধে সচেতনতা শিবির, উপস্থিত জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রেগিংয়ের মতো সামাজিক ব্যাধি রোধে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা কলেজে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক, গড়বেতা কলেজের অধ্যক্ষ ডঃ হরিপ্রসাদ সরকার, শ্যামল মহাপাত্র এবং কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
এই দিন বৃক্ষরোপণের মধ্য দিয়ে সচেতনতা শিবিরের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে রেগিংয়ের কুফল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুস্থ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখার বার্তা দেওয়া হয়।

