কার্গিল বিজয় দিবসে বীর সেনানির আবেগঘন স্মৃতিচারণ, মেদিনীপুরের অনুপম সিংহের কণ্ঠে দেশপ্রেমের বার্তা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২৬ জুলাই— ভারতের সামরিক ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানের অনুপ্রবেশ প্রতিহত করে ভারতীয় সেনাবাহিনীর ঐতিহাসিক বিজয়ের স্মরণে দেশজুড়ে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস। এই দিনটি শুধু বিজয়ের নয়, দেশের জন্য সর্বোচ্চ আত্মবলিদান দেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন বলেই মনে করেন কার্গিল যুদ্ধের সৈনিক, পশ্চিম মেদিনীপুরের…

