ধূপগুড়ি স্টেশনে মন্ত্রী দীপক বর্মনকে সংবর্ধনা, ফালাকাটা পর্যন্ত বিশাল শোভাযাত্রা।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রাজের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শুক্রবার প্রথমবার উত্তরবঙ্গে ফিরলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। এদিন ধূপগুড়ি স্টেশনে পৌঁছালে তাঁকে স্বাগত জানাতে ভিড় জমান ফালাকাটা, ধূপগুড়ি, ও জলপাইগুড়ির বিজেপি নেতা-কর্মীরা। ধূপগুড়ি স্টেশনে নামার পর দীপক বর্মন স্থানীয় মা কালীর মন্দিরে পুজো দেন। তারপর ধূপগুড়ি থেকে ফালাকাটা পর্যন্ত হুডখোলা গাড়িতে মন্ত্রীকে নিয়ে আসেন কর্মীরা। ব্যান্ডপার্টি ও বাজনার তালে চলে বিশাল বাইক র্যালি। রাস্তার দুপাশে মন্ত্রীকে একঝলক দেখার জন্য ভিড় জমান সাধারণ মানুষ।

