আবাস যোজনার নাম করে টাকা তোলার অভিযোগ, বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– এবারে কাটমানি ফেরত চেয়ে বিজেপি নেতার বাড়ি ঘেরাও করল গ্রামবাসীরা। স্ত্রী গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার সুবাদে গ্রামের বহু পরিবারের কাছ থেকে অন্তর্ভুক্ত করে দেওয়ার নাম করে টাকা তুলেছে ওই বিজেপি নেতা বলে অভিযোগ। ঘটনাই মালদহের মানিকচক ব্লকের উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষুটোলা এলাকার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। কাঠ মানি ফেরত দিতে হবে সে দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ। অভিযুক্ত বিজেপি নেতা নিরঞ্জন মন্ডল বাড়িতে তালা দিয়ে চম্পট।
উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য মৌসুমী মন্ডল। তার স্বামী নিরঞ্জন মন্ডল বিজেপি নেতা। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, কারো কাছে ২ হাজার, কারো কাছে ৫ হাজার, কারো কাছে ১০ হাজার টাকা পর্যন্ত নিয়েছে আবাস যোজনার অন্তর্ভুক্ত করে দেওয়ার নাম করে এই বিজেপি নেতা। দীর্ঘদিন ধরে না কোন আবাস যোজনা অন্তর্ভুক্ত করে দিচ্ছেন না টাকা ফেরত দিচ্ছে বলে অভিযোগ। এই অবস্থায় টাকা ফেরত চাইলে গ্রামবাসীদের নাকি বলছেন তিনি এখন ক্ষমতায়, তাই কিছুই করতে পারবে না। এমন অবস্থায় গ্রামের বাসিন্দারা টাকা ফেরত চেয়ে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান হয়। দ্রুত ফেরত দেওয়া হোক এই দাবি বিক্ষোভকারীদের।

