একই স্কুল থেকে তিন ছাত্র মেধাতালিকায়, নজির মালদায়।
মালদহ, নিজস্ব সংবাদদাতা :- একই স্কুল থেকে তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী মেধা তালিকায়। আগামী দিনে গণিত বিষয় নিয়ে পড়াশোনা করে এগানোর ইচ্ছে মাধ্যমিকে মেধা তালিকায় সপ্তম স্থান অধিকারী কমলেশ সরকার। মালদহের গাজলের হাজিনাকু মহম্মদ হাই স্কুলের ছাত্র সে। তার প্রাপ্ত নম্বর ৬৯১, বাবা পেশায় স্কুল শিক্ষক। মা গৃহবধু। ফলাফল প্রকাশের পরেই তার অভিভাবকরা মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান।

