নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা যাত্রীবোঝাই বাসের।
মালদা, নিজস্ব সংবাদদাতা : – নিয়ন্ত্রণ হারিয়ে শহরের ব্যস্ততম রথবাড়ি জাতীয় সড়কের ডিভাইডারের ধাক্কা যাত্রীবাহী বেসরকারি বাসের। ঘটনায় গুরুতর জখম চালক সহ দুইজন। অন্যান্য যাত্রীরা সামান্য জখম হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। শুক্রবার সকালে ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়াই মালদা শহরের রথবাড়ি এলাকায়। খবর পেয়ে ট্রাফিক পুলিশ কর্তারা দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে জখমদের নাম তরজিনা বিবি, বাড়ি মালতিপুর, বাসুদেব কর্মকার বাড়ি পুরাতন মালদা, সিকান্দার আলি বাড়ি চাঁচলের সালালপুর। চালক জখম রয়েছে তার নাম এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায় এদিন মালদা শহরগামী যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস রথবাড়ি ঢোকার আগেই নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি রথবাড়ি জেব্রা ক্রসিংয়ের কিছুটা আগে ডিভাইডারের পথ বাতির পোলে ধাক্কা মারে। আতঙ্ক ছড়াই বাসে থাকা যাত্রীদের মধ্যে। প্রায় ৫০ জন যাত্রী ছিল বাসটিতে। দুর্ঘটনার জেরে গুরুতর জখম হয়েছে তিনজন। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় সামান্য আহতদের। গুরুতর যখন তিনজন বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

