নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কে উল্টে গেল বোলেরো, চন্দ্রকোনারোডের মালিডাঙ্গায় আহত ৫।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের উপর উল্টে গেল চার চাকা বোলারো গাড়ি। ঘটনায় কমবেশি করে আহত হয়েছে গাড়িতে থাকা পাঁচজন। বৃহস্পতিবার দুপুরের পর ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন মালিডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দিন গোয়ালতোড় থেকে চন্দ্রকোনারোড গামী একটি চার চাকা বোলারো গাড়ি যাওয়ার পথেই এই ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছায় চন্দ্রকোনারোড বিট পুলিশ। এরপর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে । তবে আহতদের নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *