উত্তর হাওড়ায় বিজেপির প্রচারে মনোজ তিওয়ারি।
প্রকাশ কালি ঘোষাল হাওড়া:- নির্বাচনের আগে প্রযুক্তি-ভিত্তিক ভোটের পক্ষে সওয়াল ও রাস্তায় শক্তি প্রদর্শন— এই দুই সুরেই প্রচারে নেমেছে বিজেপি। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ শহরে আয়োজিত পদযাত্রায় যোগ দেন অভিনেতা তথা সাংসদ মনোজ তিওয়ারি।
সিইএসসি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিল নন্দী বাগান বাজার পর্যন্ত অগ্রসর হয় এবং সেখানে জনসভা হয়। উত্তর হাওড়ার প্রার্থী উমেশ রাই এর সমর্থনে এই কর্মসূচি বলে জানিয়েছে দল।
প্রচারে মনোজ তিওয়ারি নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতার কথা তুলে ধরে বায়োমেট্রিক পদ্ধতির পক্ষে মত দেন। পাশাপাশি ভুয়ো ভোট নিয়ে কটাক্ষ করে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান।
রাজনৈতিক মহলের মতে, জনসংযোগ ও প্রযুক্তির বার্তা মিলিয়ে ভোটের আগে শক্তি প্রদর্শনেই জোর দিচ্ছে বিজেপি।

