ভুতনিতে গঙ্গার বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা, পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনের তৎপরতা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার মানিকচক ব্লকের ভুতনি চরে গঙ্গা নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি খতিয়ে দেখতে যুদ্ধকালীন তৎপরতায় এলাকায় পরিদর্শনে নামল রাজ্য প্রশাসন, মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা।

বাঁধ ভেঙে নদীর জল লোকালয়ে ঢুকে পড়ায় একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। বন্যা পরিস্থিতির জেরে সাধারণ মানুষের দুর্ভোগও বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ-সহ প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। ক্ষতিগ্রস্ত এলাকা, বাঁধের পরিস্থিতি এবং জলমগ্ন অঞ্চল ঘুরে দেখেন তাঁরা।

বাইট: মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *