টলিউড পরিচালক গ্রেফতার: ৮০ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ​আর্থিক প্রতারণার অভিযোগে টলিউড পরিচালক ও অভিনেতা ওয়াসিম আক্তারকে গ্রেফতার করেছে রতুয়া থানার পুলিশ। রবিবার রাতে কলকাতার টালিগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তাঁকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।
​পুলিশ সূত্রের খবর, ২০২২ সালে ‘কালিয়াচক চ্যাপ্টার ওয়ান’ সিনেমা তৈরির কথা বলে রতুয়ার বাসিন্দা মো. আজাহারুদ্দিনের কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে ওয়াসিমের বিরুদ্ধে। আজাহারুদ্দিনকে প্রযোজক করার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে সরিয়ে দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে রতুয়া থানায় অভিযোগ দায়েরের পর থেকেই ওয়াসিম পলাতক ছিলেন। অবশেষে পুলিশ তাঁকে গ্রেফতার করে ঘটনার তদন্ত চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *