বামনগোলায় বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা বাড়ল, উপভোক্তাদের হাতে বর্ধিত ভাতার চেক।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- সরকার পরিবর্তনের পর আনুষ্ঠানিকভাবে গোটা রাজ্যের পাশাপাশি মালদহের বামনগোলা ব্লকের কমিউনিটি হলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের ভাতা বৃদ্ধি করা হল। সোমবার দুপুরে উপভোক্তাদের হাতে বর্ধিত ভাতার চেক তুলে দেওয়া হয়।
আগেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণা অনুযায়ী সোমবার থেকেই বর্ধিত হারে ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এদিন নবান্ন সভাঘর থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
বামনগোলা ব্লকের কমিউনিটি হলে আয়োজিত উপভোক্তাদের হাতে বর্ধিত ভাতার চেক তুলে দেওয়া হয়।এদিন উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায়, জয়েন্ট বিডিও উত্তম কুমার বিশ্বাস, বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রাণেশ্বরই হেমব্রম , বামনগোলা পঞ্চায়েত সমিতির দলনেতা দেবাশীষ সরকার সহ অন্যান্য আধিকারিকেরা।

