বৃদ্ধ ভাতা ও বিশেষভাবে সক্ষমদের ভাতার স্বীকৃতি পত্র প্রদান চন্দ্রকোনারোড বিডিও অফিসে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃদ্ধ ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের ভাতা প্রাপকদের হাতে স্বীকৃতি পত্র তুলে দেওয়া হল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিডিও অফিসে। সোমবার বিডিও অফিসের সভাকক্ষে সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এই ভাতা প্রাপকদের হাতে সংশ্লিষ্ট নথি তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।চন্দ্রকোনারোড বিডিও অফিসে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য-সহ একাধিক বিশিষ্টজন। এদিন উপভোক্তাদের হাতে স্বীকৃতি পত্র তুলে দেওয়ার পাশাপাশি সরকারি পরিষেবা ও ভাতা সংক্রান্ত বিভিন্ন বিষয়েও তাঁদের অবহিত করা হয়।
প্রশাসনের এই উদ্যোগে উপকৃত হবেন এলাকার বহু প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম মানুষ। সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার আগে সাধারণ মানুষকে বৃদ্ধ ভাতা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ভাতার পরিমাণ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার কথা জানানো হয়েছিল। রাজ্যে পালাবদলের পর সোমবার সেই বর্ধিত ভাতার সুবিধা প্রদানের প্রক্রিয়ার অংশ হিসেবে উপভোক্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *