নাদনঘাটে প্রাচীন মন্দির দখল ও লুটের অভিযোগ: সুবিচারের দাবিতে আদালতের দ্বারস্থ সেবায়েত।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার চাপাহাটি নিমতলা বাজার এলাকায় অবস্থিত প্রায় ৫০০ বছরের প্রাচীন ‘শ্রী শ্রী গৌর গদাধর’ মন্দির দখল এবং কোটি টাকার সামগ্রী লুটের অভিযোগ উঠল। মন্দিরের দীর্ঘ প্রায় ৩০ বছরের সেবায়েত নিত্যানন্দ ব্রহ্মচারীর অভিযোগ, শান্তিপ প্রভু, বিশু ব্যানার্জি, নলিনীরঞ্জন দাস-সহ বেশ কিছু ব্যক্তি চক্রান্ত করে তাঁকে মারধর করে মন্দির থেকে তাড়িয়ে দেয়।
এরপর মন্দিরের ঘরের তালা ভেঙে নগদ লক্ষাধিক টাকা, আমেরিকান ডলার, ইউরো, ১০ থেকে ১৫ ভরি সোনার গয়না এবং কালনা কোর্টের রায়সংক্রান্ত জরুরি নথিপত্র ও পরিচয়পত্র লুট করা হয় বলে তিনি জানান। স্থানীয় থানায় অভিযোগ জানালেও কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত সুবিচারের আশায় কালনা মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মন্দির যাতে আগের অবস্থায় ফিরে আসে, সেই দাবিই জানিয়েছেন নির্যাতিত ওই সেবায়েত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *