ডিজিটাল জনগণনা নিয়ে সচেতনতা শিবির, অভিভাবকদের হাতে-কলমে প্রশিক্ষণ আইহো উচ্চ বিদ্যালয়ে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- সারা দেশের পাশাপাশি মালদা জেলার হবিবপুর ব্লকের আইহো উচ্চ বিদ্যালয়ে শনিবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হল ২০২৭ সালের জনগণনার প্রথম পর্যায়ের কার্যক্রম। দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা প্রক্রিয়ার সূচনা উপলক্ষে বিদ্যালয়ে আয়োজন করা হয় একটি সচেতনতামূলক কর্মসূচির।এদিন বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকাদের নিয়ে প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল জনগণনা সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে…

Read More

একদিনের ব্যবধানে ফের নাবালিকার সন্তান প্রসবের অভিযোগে গ্রেফতার, চন্দ্রকোনারোডে শোরগোল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নাবালিকার সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে। ১৮ বছরের নিচে এক কিশোরীর সন্তান প্রসবের অভিযোগে এবার গ্রেফতার করা হল সন্তানের বাবাকে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড এলাকার।পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনারোড শহরের একটি বেসরকারি নার্সিংহোমে শুক্রবার ১৫ বছরের এক নাবালিকা সন্তানের জন্ম দেয়। বিষয়টি নজরে আসতেই…

Read More

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত একাধিক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, ঘটনায় কমবেশি করে আহত হয়েছে পাঁচ থেকে ছয় জন বাস যাত্রী,ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের বোষ্টম মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে গড়বেতা থেকে বদনগঞ্জ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় যাত্রীবাহী বাসটি। ঘটনার খবর…

Read More

বিশ্ব যোগা দিবসের মঞ্চেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিধায়কের সামনেই ধস্তাধস্তি।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- ২১ জুন বিশ্ব যোগা দিবস উপলক্ষে গড়িয়া মৈত্রী সংঘের খেলার মাঠে আয়োজিত হয় এক বিশেষ যোগাভ্যাস কর্মসূচি। বিশিষ্ট সমাজসেবী অঞ্জন দে-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলা ও পুরুষ অংশ নেন। উপস্থিত ছিলেন টালিগঞ্জ বিধানসভার বিধায়ক পাপিয়া অধিকারীও। অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের এক মহারাজও উপস্থিত ছিলেন। তিনি নিজে যোগাসনে অংশগ্রহণ করার পাশাপাশি…

Read More

মদ্যপ যুবকদের হামলায় ভাঙচুর ধাবা, আহত মহিলা ব্যবসায়ী ও চালকরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। ধাবায় ভাঙচুর। মারধর করা হয়েছে অন্যান্য চালকদেরও। মালদার ইংলিশবাজার থানার ব্যাসপুর এলাকার ঘটনা। অভিযোগ, মদ্যপ অবস্থায় কয়েকজন যুবক ধাবায় ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ী বন্দনা সাহা ও তাঁর পরিবার।জানা গেছে, ব্যাসপুর এলাকার বাসিন্দা বন্দনা সাহার স্বামী সঞ্জয় সাহা…

Read More

স্কুলে খুদেদের জন্মদিন, তিথিভোজে চিকেন-মিষ্টি—অভিভাবকদের উদ্যোগে অভিনব আয়োজন।

মথুরাপুর, নিজস্ব সংবাদদাতা: বাড়ির গণ্ডি পেরিয়ে এবার স্কুলের বন্ধুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিল দুই খুদে পড়ুয়া। জন্মদিন উপলক্ষে স্কুলেই আয়োজন করা হল তিথিভোজ। মেনুতে ছিল চিকেন ও মিষ্টি। অভিনব এই উদ্যোগ নেওয়া হয় মথুরাপুর ২ নম্বর ব্লকের উলুবাড়ি বেড়মাল অ:প্রা বিদ্যালয়ে। জানা গিয়েছে, তৃতীয় শ্রেণির পড়ুয়া অনুশ্রী বৈদ্য এবং দ্বিতীয় শ্রেণির পড়ুয়া পায়েল…

Read More

দুই পৃথক ঘটনায় মৃত্যু, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এক মাঝবয়সী মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার বড় চাংশোল গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত মহিলার নাম আদরমনি কিস্কু,বয়স আনুমানিক ৫০ থেকে ৫২ বছর। সূত্রে আরো জানা যায় বেশ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ওই মহিলা। অবশেষে মঙ্গলবার তাকে অচৈতন্য অবস্থায় কেওয়াকোল হাসপাতালে নিয়ে…

Read More

১০০ দিনের কাজে নতুন গতি, জটেশ্বরে MGNREGA প্রকল্পের শুভ সূচনা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার থেকে ফালাকাটা ব্লকে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো MGNREGA প্রকল্পের কাজ। জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪৭ নম্বর পাটে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে কর্মসূচির সূচনা করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষী পাল, উপ-প্রধান অর্ণব ঘোষ, প্রশাসনিক আধিকারিক, সমাজসেবী ফনিভূষণ রায়, শিল্পী সরকার-সহ অন্যান্য বিশিষ্ট…

Read More

মুর্শিদাবাদ জেলার জলঙ্গির বিধায়ক বাবর আলী ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ জলঙ্গির বিধায়ক বাবর আলীর।মুর্শিদাবাদ জেলার জলঙ্গির বিধায়ক বাবর আলী ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন। সাক্ষাৎকালে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে সংক্ষিপ্ত কথাবার্তা হয় বলে জানা যায়। এই সৌজন্য সাক্ষাতের সময় বিধায়ক বাবর আলী তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে একটি স্মারক উপহার তুলে…

Read More

চন্দ্রকোনারোডে রক্তদান শিবির, ৫৩ জনের রক্তদানে মানবিক উদ্যোগ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে চন্দ্রকোনারোড জোন রাষ্ট্রীয় আলু বীজ ব্যবসায়ী সমিতির অফিস কক্ষ উদ্বোধনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে ৫৩ জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন…

Read More