সিথি কোরাস টেবিল টেনিস একাডেমিতে সারা বাংলা চ্যাম্পিয়নশিপ, অংশ নিলেন বিভিন্ন জেলার খেলোয়াড়রা।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: কলকাতার সিথি কোরাস টেবিল টেনিস একাডেমিতে শুরু হয়েছে সারা বাংলা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। মঙ্গলবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রিতেশ তিওয়ারি, বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি তথা টেবিল টেনিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ মেম্বার শ্রীমতি শর্মি সেনগুপ্ত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে টেবিল টেনিস প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে খেলোয়াড়, অভিভাবক এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যেই ক্রীড়ামহলে উৎসাহ তৈরি হয়েছে। আগামী কয়েকদিনে বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় জমজমাট লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রীড়াপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *