সভাস্থল ঘিরে বিতর্ক, ‘রায়দিঘি নয়, মন্দিরবাজার’—বিজেপিকে নিশানা তৃণমূলের।
মথুরাপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি যেভাবে কুৎসা ও কুরুচিকর মন্তব্য করেছে তার মোক্ষম জবাব দেবে মথুরাপুরের মানুষ, মথুরাপুর থেকে এই কথা জানালেন মথুরাপুরের সাংসদ বাপী হালদার। তিনি আরও জানিয়েছেন বিজেপি মথুরাপুরকে চেনেনা। যেখানে তারা সভা করেছে সেটা গোপীনাথপুরের মাঠ, যেটা মন্দিরবাজার বিধানসভায়। অথচ তারা ব্যানারে লিখেছে রায়দিঘি বিধানসভা। এই সমস্ত কুৎসা ও অপপ্রচারের জবাব দেওয়া হবে।…

