“বাবার ভান্ডার”-এর ১৫ মাসের পথচলা, দোলের দিনে অসহায়দের পাশে স্থানীয় ব্যবসায়ীরা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে পবিত্র দোল উৎসব উপলক্ষে এক মহতী সামাজিক উদ্যোগের নজির গড়লেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে এদিন প্রায় ২০০ জন মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দীর্ঘ ১৫ মাস ধরে “বাবার ভান্ডার” নামে এই কর্মসূচি নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। পবিত্র লগ্নে সামাজিক বার্তা ছড়িয়ে দিতে ১৮ নম্বর ওয়ার্ডের সোনার দোকান থেকে শুরু করে মুদিখানা দোকানসহ বিভিন্ন ব্যবসায়ীরা একত্রিত হন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার অসহায় ও প্রয়োজনীয় মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
উদ্যোক্তাদের বক্তব্য, উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *