সভাস্থল ঘিরে বিতর্ক, ‘রায়দিঘি নয়, মন্দিরবাজার’—বিজেপিকে নিশানা তৃণমূলের।
মথুরাপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি যেভাবে কুৎসা ও কুরুচিকর মন্তব্য করেছে তার মোক্ষম জবাব দেবে মথুরাপুরের মানুষ, মথুরাপুর থেকে এই কথা জানালেন মথুরাপুরের সাংসদ বাপী হালদার। তিনি আরও জানিয়েছেন বিজেপি মথুরাপুরকে চেনেনা। যেখানে তারা সভা করেছে সেটা গোপীনাথপুরের মাঠ, যেটা মন্দিরবাজার বিধানসভায়। অথচ তারা ব্যানারে লিখেছে রায়দিঘি বিধানসভা। এই সমস্ত কুৎসা ও অপপ্রচারের জবাব দেওয়া হবে। উল্লেখ্য আগামী আট ই মার্চ অভিষেক ব্যানার্জী সভা করতে আসবেন মথুরাপুরে। সেই মাঠ আজ পরিদর্শন করেছেন মথুরাপুরের সাংসদ বাপী হালদার। এসআইআরকে কেন্দ্র করে যেভাবে সাধারণ মানুষজনের নাম বাদ দেওয়া হয়েছে তার প্রতিবাদে এই সভা। এই সভায় লক্ষাধিক মানুষের ভিড় করে বিজেপিকে কি বার্তা দেওয়া হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলেই।

