জরিমানার পাশাপাশি পথ নিরাপত্তার বার্তা, বিশেষ অভিযান জটেশ্বরে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিনা হেলমেটধারীদের ধরতে লাগাতার অভিযান চালাচ্ছে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিভিন্ন রাস্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড় গুলিতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। কেবল ফাইন কাটাই উদ্দেশ্য নয়, পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনাতার পাঠও দেওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেলে জটেশ্বর ট্র্যাফিক মোড় এলাকায় বেশ কয়েকজন হেলমেটহীন বাইক আরোহীকে জরিমানা করা হয়। জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ…

Read More

নিকাশি ব্যবস্থার বেহাল দশা, বৃষ্টির জল ঢুকল বাড়িতে বাড়িতে।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা: এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে ফালাকাটা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর একাধিক বাড়ি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন নিকাশি নালা পরিষ্কার না করায় নোংরা জল ঘরে ঢুকে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বারবার অভিযোগ জানিয়েও স্থায়ী সমাধান না মেলায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।

Read More

রেলের পর এবার বিমান পরিষেবার দাবিতে সরব সুকান্ত মজুমদার।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নে একের পর এক পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ড. সুকান্ত মজুমদার। রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উদ্যোগের পর এবার জেলার দীর্ঘদিনের স্বপ্ন বিমান পরিষেবা চালুর লক্ষ্যে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল তাঁকে। সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে…

Read More

পুলিশের জালে মোবাইল টাওয়ার চুরির অভিযুক্ত, উদ্ধার মূল্যবান যন্ত্রাংশ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- জটেশ্বরে মোবাইল টাওয়ার থেকে মূল্যবান সরঞ্জাম চুরির ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকেই উদ্ধার হয়েছে চুরি যাওয়া মোবাইল টাওয়ারের মূল্যবান সরঞ্জাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ জুন জটেশ্বর শিব মন্দির সংলগ্ন…

Read More

পাকুয়াহাট থেকে বিডিও অফিস পর্যন্ত পরিবেশের বার্তা নিয়ে সাইকেল যাত্রা।

মালদা, নিজস্ব সংবাদদাতা :—-বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক সাইকেল র‍্যালির আয়োজন করা হয়।রবিবার, এদিন সকালে পাকুয়াহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। ছাত্র-ছাত্রী, প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন স্তরের মানুষ এই র‍্যালিতে অংশগ্রহণ করেন।র‍্যালিটি পাকুয়াহাট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পরিবেশবান্ধব যানবাহন হিসেবে সাইকেলের ব্যবহার, স্বাস্থ্য সচেতনতা এবং দূষণমুক্ত…

Read More

পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতায় মালদা জেলা পুলিশের বিশেষ উদ্যোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- রবিবার ৭ই জুন মালদা জেলা পুলিশের উদ্যোগে মালদা পুলিশ লাইনে বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশবান্ধব যাতায়াত, স্বাস্থ্য সচেতনতা এবং সাইকেল ব্যবহারের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়। এদিন মালদা পুলিশ লাইন থেকে একটি সাইকেল র‍্যালি বের হয়। র‍্যালিটি মালদার বুলবুলি ও ৪২০ মোড় ঘুরে…

Read More

দেওগাঁও হাই স্কুলে উৎসবের আবহ, মন্ত্রী দীপক বর্মনকে উষ্ণ অভ্যর্থনা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটার দেওগাঁও হাই স্কুলে শনিবার যেন উৎসবের আবহ তৈরি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক বর্মন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার স্কুলে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অভিভাবকরা। এদিন সকালে মন্ত্রী দীপক বর্মন স্কুলে পৌঁছাতেই ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অভিভাবকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিদ্যালয়ের পক্ষ…

Read More

মদ্যপ যুবকদের হামলায় ভাঙচুর ধাবা, আহত মহিলা ব্যবসায়ী ও চালকরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। ধাবায় ভাঙচুর। মারধর করা হয়েছে অন্যান্য চালকদেরও। মালদার ইংলিশবাজার থানার ব্যাসপুর এলাকার ঘটনা। অভিযোগ, মদ্যপ অবস্থায় কয়েকজন যুবক ধাবায় ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ী বন্দনা সাহা ও তাঁর পরিবার।জানা গেছে, ব্যাসপুর এলাকার বাসিন্দা বন্দনা সাহার স্বামী সঞ্জয় সাহা…

Read More

হরিশ্চন্দ্রপুরে জাল আধার চক্রের হদিস, উদ্ধার কম্পিউটার ও বিপুল নথি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বেআইনি ভাবে আধার কার্ড তৈরির অভিযোগে এক সিভিক ভলেন্টিয়ার-সহ তিনজনকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আধার সংক্রান্ত নথি, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে বাংলা-বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর…

Read More

পৌরসভার বিরুদ্ধে জমি বিক্রির অভিযোগে সরব প্রাক্তন কাউন্সিলর, শুরু প্রশাসনিক তদন্ত।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলা ক্রীড়া সংস্থা ও রাজ্য সরকারের জমি দখল করে বেআইনি নির্মাণ করে তা চড়া দামে বিক্রির অভিযোগ উঠেছে। প্রাক্তন বিজেপি কাউন্সিলর ও আইনজীবী সঞ্জয় শর্মা দাবি করেছেন, এই নির্মাণ ও বিক্রির মাধ্যমে যে অর্থ সংগ্রহ করা হচ্ছে, তা সরকারি কোষাগারে জমা পড়ছে না। তিনি বিষয়টি নিয়ে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন…

Read More