পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যব্যাপী দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- পশ্চিমবঙ্গের দীঘাতে এবছর অক্ষয় তৃতীয়াতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে, সেই মন্দিরের দ্বার উদঘাটন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যব্যাপী দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে, এই উদ্যোগের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও দিঘার জগন্নাথ মন্দিরের…

Read More

গঙ্গারামপুর পৌরসভা ও ফিটনেস অফ বডি মাইন্ড সৌল এর যৌথ উদ্যোগে শনিবার গঙ্গারামপুর চৌপথি এলাকায় যোগ দিবস উদযাপনের আয়োজন করা হয়।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরেও পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। গঙ্গারামপুর পৌরসভা ও ফিটনেস অফ বডি মাইন্ড সৌল এর যৌথ উদ্যোগে শনিবার গঙ্গারামপুর চৌপথি এলাকায় যোগ দিবস উদযাপনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,উদ্যোক্তা মিঠুন রায়, প্রশিক্ষক পলি সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন আন্তর্জাতিক যোগ…

Read More

ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ি সংসদের সাধুবাজার মোড় এলাকার প্রায় ২৫০ মিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ি সংসদের সাধুবাজার মোড় এলাকার প্রায় ২৫০ মিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। যার ফলে চলাচল করতে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার কিছু অংশে ইট সোলিং থাকলেও, অধিকাংশ জায়গায় ইট উঠে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই রাস্তায় হাঁটু সমান জল জমে যাচ্ছে।…

Read More

ফুনাকোশি শোটোকান ক্যারাটে অল ইন্ডিয়া ওপেন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহন করে ৭টি গোল্ড ও ৩টি সিলভার পদক পেয়ে জেলার মুখ উজ্জ্বল করলো প্রতিযোগিতারা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গারামপুর: ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করলো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ৫ প্রতিযোগী। ফুনাকোশি শোটোকান ক্যারাটে অল ইন্ডিয়া ওপেন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহন করে ৭টি গোল্ড ও ৩টি সিলভার পদক পেয়ে জেলার মুখ উজ্জ্বল করলো প্রতিযোগিতারা।শনিবার একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে সংবর্ধনা প্রদান করা হলো ৫ প্রতিযোগীকে। জানা গেছে,গত মাসের ২০ তারিখে হাওড়া ইনডোর স্টেডিয়ামে…

Read More

এবারে বালুরঘাটে পতঞ্জলি যোগ সমিতির রাজ্যস্তরীয় যোগ মহোৎসব পালিত হয়।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো বালুরঘাটে। এবারে বালুরঘাটে পতঞ্জলি যোগ সমিতির রাজ্যস্তরীয় যোগ মহোৎসব পালিত হয়। স্থানীয় দীপালি নগর ময়দানে রাজ্যস্তরীয় এই মহোৎসবে অনুকূল আবহাওয়াকে উপেক্ষা করে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন। দেশের বিশিষ্ট অর্থনীবিদ তথা বালুরঘাটের বিধায়ক ডঃ অশোক লাহিড়ী স্বয়ং যোগ প্রাণায়ামে অংশ নিয়েছিলেন। উপস্থিত ছিলেন পতঞ্জলি যোগ সমিতির…

Read More

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর ফুটবল মাঠে শুরু হয়েছে বাংলা মোদের গর্ব অনুষ্ঠান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের বিশেষআয়োজনে শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর ফুটবল মাঠে শুরু হয়েছে বাংলা মোদের গর্ব অনুষ্ঠান। মোট তিন দিন ধরে এ অনুষ্ঠান চলবে বুনিয়াদপুর ফুটবল মাঠে। প্রদীপ প্রজননের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে বিশিষ্ট অতিথীরা। উপস্থিত ছিল গঙ্গারামপুর মহকুমার মহকুমা শাসক অভিষেক শুক্লা, জেলা পরিষদের…

Read More

দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঞ্জুল, ধলপাড়া, বিনসিরা, জামালপুর হিলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ কর্মসূচি শুরু হল।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঞ্জুল, ধলপাড়া, বিনসিরা, জামালপুর হিলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ কর্মসূচি শুরু হল। মূলত, রেশন দোকানদের সহায়তায় এ প্রসাদ বিতরণ কর্মসূচি শুরু হয়। আজ সকাল থেকে হিলি ব্লক এর বিভিন্ন স্থান থেকে এই প্রসাদ বিতরণ কর্মসূচি শুরু হল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক…

Read More

ডাকাতি করে এসে পুলিসের জালে, উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিন দিনাজপুরে ডাকাতি করে এসে পুলিসের জালে পাকড়াও মালদার গাজোলের ৬ দুষ্কৃতী। ঘটনায় উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম। বৃহস্পতিবার গভীর রাতে হরিরামপুর থানার হাসপাতাল মোড় এলাকায় রুটিন নাকা চেকিং চলাকালীন ধৃতদের গ্রেপ্তার করে হরিরামপুর থানার পুলিশ। এ নিয়ে শুক্রবার গঙ্গারামপুরে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানালেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ…

Read More

পশ্চিমবঙ্গ সরকারের ‘সমব্যথী’ প্রকল্পের অন্তর্গত মৃত ব্যক্তির পরিবারদের অন্তেষ্টিক্রিয়া জন্য ২ হাজার টাকা করে পরিবার পিছু প্রদান করা হয়।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ২নং পানজুল গ্রাম পঞ্চায়েতের সমস্ত সংসদের সজন হারা পরিবারদের সদস্যদের হাতে নগদ দু’হাজার টাকা করে মোট ৩০ টি পরিবারকে ৬০ হাজার টাকা প্রদান করল পাঞ্জুল গ্রাম পঞ্চায়েত। মূলত, পশ্চিমবঙ্গ সরকারের ‘সমব্যথী’ প্রকল্পের অন্তর্গত মৃত ব্যক্তির পরিবারদের অন্তেষ্টিক্রিয়া জন্য ২ হাজার টাকা করে পরিবার পিছু প্রদান করা…

Read More

বৃহস্পতিবার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভাদ্রা রায়পাড়ায় সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- ডাইনি অপবাদে একই পরিবারের ৪ সদস্যকে মারধরের ঘটনায় গ্রামবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ও কুসংস্কার দূর করতে বিশেষ শিবিরের আয়োজন করলো জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও বিজ্ঞানমঞ্চ। বৃহস্পতিবার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভাদ্রা রায়পাড়ায় এদিনের এই শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র,বিজ্ঞানমঞ্চের জেলা সম্পাদক অনিমেষ লাহিড়ী,জেলা…

Read More