ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর, কাউন্সিলর হিসেবে থাকছেন।

মালদা, নিজস্ব সংবাদদাতা : -ইংরেজবাজারের চেয়ারম্যান পথ ছাড়লেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পুরসভার বোর্ড অফ কাউন্সিলর্সের সভায় পদত্যাগ পেশ কৃষ্ণেন্দুর। ইংরেজবাজারের তৃণমূল চেয়ারম্যান কৃষ্ণেন্দু। ইংরেজবাজার পুরসভার পাঁচবারের পুরপ্রধান কৃষ্ণেন্দু। রাজ্যের বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই সিদ্ধান্ত পদত্যাগের পর প্রতিক্রিয়া কৃষ্ণেন্দুর।

১৯৯০ সালে প্রথমবার কাউন্সিলার। ১৯৯৫ সালে প্রথমবার চেয়ারম্যান হন কৃষ্ণেন্দু। রাজ্য সরকার পরিবর্তনের পর শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ রাজ্যের একাধিক পুরসভা ও কর্পোরেশনের তৃণমূল প্রধানরা পদত্যাগ করেন। যদিও এতদিন নিজের পদেই ছিলেন কৃষ্ণেন্দু। এদিন পুরমন্ত্রী সহ প্রশাসন ও দপ্তরের পদস্থ কর্তাদের কাছে ইস্তফা পাঠানো হয়েছে। তবে রাজনীতি ছাড়ছেন না। আপাতত কাউন্সিলর হিসেবে কাজ করবেন। পরবর্তীতে যেমন বৃষ্টি তেমন ছাতা ধরা হবে তাৎপর্যপূর্ণ মন্তব্য কৃষ্ণেন্দুর।

যদিও তাঁর ইস্তফাকে কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ মালদা বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, অনেকদিন ধরেই পদত্যাগের কথা শোনা যাচ্ছিল। অনেক পুরসভায় সরকার বদলের পরেই চেয়ারম্যানরা ইস্তফা দিয়েছে। উনি এতদিন কার্যত জোর করেই ছিলেন। সরকার কোনওরকম অসহযোগিতা করেনি।

নিয়ম অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যেই পদত্যাগ পত্র গ্রহণের জন্য সভা ডাকবেন ভাইস চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *