হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে জেলার বুনিয়াদপুর ট্রাফিক পয়েন্টে স্থানীয় কাল কণ্ঠ সাহিত্য পরিষদের সদস্যদের দ্বারা একটি পথনাটিকা অনুষ্ঠিত হয় ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা, ৪ জুলাই:সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে পথ চলতি বাইক আরোহী ও গাড়ির চালকদের বিভিন্ন সময়ে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন প্রকার কর্মসূচি নেওয়া হয়েছে । এদিনও এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি কে সামনে রেখে হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে জেলার বুনিয়াদপুর…

Read More

আত্রেয়ী কলোনির এলাকার পরিদর্শন করতে যান সেচ দপ্তরের আধিকারিকসহ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-বন্যার আগে বালুরঘাটের আত্রেয়ী কলোনিতে বাঁধের কাজ শুরু হতে চলেছে। এদিন আত্রেয়ী কলোনির ওই এলাকার পরিদর্শন করতে যান সেচ দপ্তরের আধিকারিকসহ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান। বালুরঘাটের আত্রেয়ী নদীতে এসে মিশেছে ডাঙ্গা খাঁড়ি। বিস্তীর্ণ সেই নিঁচু এলাকাতে গড়ে উঠেছে আত্রেয়ী কলোনি। প্রতি বছর বর্ষার মরসুমে এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। ধ্বসে পড়ে খাঁড়ি সংলগ্ন…

Read More

উপভোক্তা সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অনুষ্ঠিত হলো একদিনের কর্মশালা ও পণ্য প্রদর্শনী।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- উপভোক্তা সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অনুষ্ঠিত হলো একদিনের কর্মশালা ও পণ্য প্রদর্শনী। ৩ ও ৪ জুলাই এই কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজ্যের উপভোক্তা বিষয়ক দফতর এবং বি.আই.এস যৌথ উদ্যোগে। এই কর্মসূচিতে ডিজিটাল প্রতারণা প্রতিরোধ, ই-কমার্স, বিভ্রান্তিকর বিজ্ঞাপন এবং গ্রাহক অভিযোগ নিষ্পত্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।…

Read More

দক্ষিণ দিনাজপুর জেলা কিষান ক্ষেতমজুর কমিটির পক্ষ থেকে মহাবারি অঞ্চলের কুসকারীতে এক জমকালো পথসভা ও মিছিলের আয়োজন করা হয়।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- ২১শে জুলাই শহিদ দিবসকে সামনে রেখে সারা রাজ্যের মতো দক্ষিণ দিনাজপুর জেলাতেও এখন সাজো সাজো রব। এই উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা কিষান ক্ষেতমজুর কমিটির পক্ষ থেকে মহাবারি অঞ্চলের কুসকারীতে এক জমকালো পথসভা ও মিছিলের আয়োজন করা হয়। এই কর্মসূচি রাজ্য ক্ষেতমজুর সংগঠনের সভাপতি পূর্ণেন্দু বসুর নির্দেশে অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি শাহেনশা…

Read More

বেকারত্ব দূর করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বেকারত্ব দূর করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ। ডিগ্রির পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে ছাত্রছাত্রীদের আত্মনির্ভর করে তুলতেই এই পথ চলা। গত এক সপ্তাহ ধরে কলেজে চলছে একাধিক বিষয়ের উপর অ্যাড-অন কোর্সের বিশেষ কর্মশালা। প্রত্যেক ছাত্রছাত্রী যেন পড়াশোনার পাশাপাশি হাতেকলমে কাজ শিখে নিতে পারে, সেই…

Read More

কৃষকদের ন্যায্য দাবি ও সমস্যার কথা তুলে ধরে এবং আগামী ৯ জুলাই সারা ভারত ধর্মঘটের ডাক।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সারা ভারত কৃষক সভার ডাকে এবং দক্ষিণ দিনাজপুর জেলার কৃষক সভার সদস্যরা কৃষকদের ন্যায্য দাবি ও সমস্যার কথা তুলে ধরে এবং আগামী ৯ জুলাই সারা ভারত ধর্মঘটে সামিল হওয়ার জন্য বালুরঘাট বিডিও অফিসে একটি বিক্ষোভ সমাবেশে সামিল হ ন।তাদের বিভিন্ন দাবি গুলির মধ্যে রয়েছে ১০০ দিনের পরিবর্তে ২০০ দিনের কাজ চালু…

Read More

শিক্ষারত্ন প্রাপক শান্ত ঘোষের লেখা ‘নরকের দ্বার’ উপন্যাসের মোড়ক উন্মোচন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ খাগড়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের কমিউনিটি লাইব্রেরীতে এক অনন্য সাহিত্যিক পরিবেশে অনুষ্ঠিত হল প্রাক্তন শিক্ষক ও শিক্ষারত্ন প্রাপক শান্ত ঘোষের লেখা ‘নরকের দ্বার’ উপন্যাসের মোড়ক উন্মোচন। এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার মাননীয়া বিধায়িকা রেখা রায়, কুশমন্ডি সমষ্টি উন্নয়ন আধিকারিক ড. নয়না দে, এবং জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষা রূপসেনা…

Read More

বালুরঘাটের কুমোরটুলিগুলিতে এখন এক অন্য দৃশ্য- মাটি, খড়, রঙ, তুলিতে গড়া চলছে দেবী দুর্গার প্রতিমা।

দক্ষিন দিনাজপুর, বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :-আর হাতে মাত্র দু’মাস। তার পরেই ঢাকের বাদ্যিতে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব—শারদীয়া দুর্গাপূজা। শহর থেকে জেলা, সর্বত্র এখন সাজো সাজো রব। সেই উৎসবের আঁচ পড়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে প্রতিমা গঠন ও গহনা প্রস্তুতির কাজ। মৃৎশিল্পী থেকে গহনাশিল্পী—সকলেই দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন…

Read More

বর্ষায় কাদা-জলে ডুবে কার্যত চলাচলের অযোগ্য, বাধ্য হয়েই নিজের পয়সায় ইট কিনে রাস্তা সংস্কার করেছেন গ্রামের মানুষজন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- চার বছর কেটে গিয়েছে, আর একটিবারের জন্যও এলাকায় পা রাখেননি বিধায়ক! বেহাল রাস্তা, জল-কাদা আর দুর্ভোগেই কাটছে হিলির চকবলরাম গ্রামের বাসিন্দাদের দিন। “দিদিকে বলো” কর্মসূচিতে অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছু হয়নি। শেষমেশ বাধ্য হয়েই নিজের পয়সায় ইট কিনে রাস্তা সংস্কার করেছেন গ্রামের মানুষজন। দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের বিনশিরা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ…

Read More

‘খুচরো নেই’ যুক্তিতেই দিনের পর দিন রোগী ও তাঁদের পরিজনরা বাকি টাকা ফেরত পাচ্ছেন না।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :- খুচরোর সঙ্কট দেখিয়ে বাকি অর্থ ফেরত না দেওয়ার অভিযোগ বালুরঘাট জেলা হাসপাতালের বর্হিবিভাগ-এ থাকা কর্মীদের বিরুদ্ধে। দু-এক টাকা করে প্রতিদিন গড় হাজার টাকা উঠছে হিসেব বর্হিভূতভাবে বলেই দাবি অনেকের। এদিকে উপায়হীন হয়ে রোগী ও তাদের পরিজনরা কার্যত নিশ্চুপ। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পরেছে এই হাসপাতালে।দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর হাসপাতালে…

Read More