পঞ্চায়েত কার্যালয়ে বিশেষ পুজো, ত্রিবেণীর জল দিয়ে শুদ্ধিকরণ করলেন বিজেপি কর্মীরা।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- শুক্রবার জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শুদ্ধিকরণ করল বিজেপির কর্মী-সমর্থকরা। এদিন পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পরে ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল ছিটিয়ে গোটা গ্রাম পঞ্চায়েত কার্যালয় শুদ্ধিকরণ করা হয়। ওই শুদ্ধিকরণ পর্ব শেষে উপস্থিত কর্মী-সমর্থক ও স্থানীয়দের মধ্যে লাডু বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে বিজেপির একাধিক…

Read More

১০০ দিনের কাজে নতুন গতি, জটেশ্বরে MGNREGA প্রকল্পের শুভ সূচনা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার থেকে ফালাকাটা ব্লকে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো MGNREGA প্রকল্পের কাজ। জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪৭ নম্বর পাটে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে কর্মসূচির সূচনা করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষী পাল, উপ-প্রধান অর্ণব ঘোষ, প্রশাসনিক আধিকারিক, সমাজসেবী ফনিভূষণ রায়, শিল্পী সরকার-সহ অন্যান্য বিশিষ্ট…

Read More

আলিপুরে জেলা পরিষদ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাদে আটকে কর্মীদের উদ্ধার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বুধবার সকালে আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল পৌনে ১০টা নাগাদ ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়েরা দমকলকে খবর দেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। জনবহুল এলাকা হওয়ায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, ভবনের চতুর্থ তলায়…

Read More

জটেশ্বর ১ গ্রাম পঞ্চায়েতে বড়সড় পরিবর্তন, ইস্তফা দিলেন প্রধান-উপপ্রধান।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-বৃহস্পতিবার পদত্যাগ করলেন ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান।এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও গুঞ্জন শুরু হয়েছে। ফালাকাটা ব্লকের অন্তর্গত জটেশ্বর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তফা আলী এবং উপ প্রধান মিনুরানী রায় (বর্মন) দুজনেই আজ তাঁদের পদত্যাগ পত্র জমা দেন। বৃহস্পতিবার তাঁরা দুজনে সরাসরি…

Read More

জরিমানার পাশাপাশি পথ নিরাপত্তার বার্তা, বিশেষ অভিযান জটেশ্বরে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিনা হেলমেটধারীদের ধরতে লাগাতার অভিযান চালাচ্ছে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিভিন্ন রাস্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড় গুলিতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। কেবল ফাইন কাটাই উদ্দেশ্য নয়, পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনাতার পাঠও দেওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেলে জটেশ্বর ট্র্যাফিক মোড় এলাকায় বেশ কয়েকজন হেলমেটহীন বাইক আরোহীকে জরিমানা করা হয়। জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ…

Read More

পুলিশের জালে মোবাইল টাওয়ার চুরির অভিযুক্ত, উদ্ধার মূল্যবান যন্ত্রাংশ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- জটেশ্বরে মোবাইল টাওয়ার থেকে মূল্যবান সরঞ্জাম চুরির ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকেই উদ্ধার হয়েছে চুরি যাওয়া মোবাইল টাওয়ারের মূল্যবান সরঞ্জাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ জুন জটেশ্বর শিব মন্দির সংলগ্ন…

Read More

দেওগাঁও হাই স্কুলে উৎসবের আবহ, মন্ত্রী দীপক বর্মনকে উষ্ণ অভ্যর্থনা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটার দেওগাঁও হাই স্কুলে শনিবার যেন উৎসবের আবহ তৈরি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক বর্মন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার স্কুলে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অভিভাবকরা। এদিন সকালে মন্ত্রী দীপক বর্মন স্কুলে পৌঁছাতেই ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অভিভাবকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিদ্যালয়ের পক্ষ…

Read More

অসুস্থতার কারণে দায়িত্ব ছাড়লেন ফালাকাটা টাউন ক্লাবের সভাপতি।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা টাউন ক্লাবের সভাপতি পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করলেন শুভব্রত দে। শুক্রবার দুপুরে ফালাকাটা শহরের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান। শুভব্রত দে জানান, “শারীরিক অসুস্থতার কারণেই ক্লাবের সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্লাবের সার্বিক উন্নয়ন ও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত সকল সদস্য,…

Read More

ফ্রেশ ফোলিয়েজ নার্সারির উদ্যোগে পরিবেশ দিবস পালন, উপহার ৫০০ গাছের চারা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের ডালিমপুর বাজার সংলগ্ন এলাকার ফ্রেশ ফোলিয়েজ নার্সারি-র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রায় ৫০০টি বিভিন্ন প্রজাতির চারাগাছ বিনামূল্যে বিতরণ করা হল। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুক্রবার এই কর্মসূচির আয়োজন করা হয়। নার্সারি প্রাঙ্গণ থেকে এলাকার বাসিন্দাদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।…

Read More

ধূপগুড়ি স্টেশনে মন্ত্রী দীপক বর্মনকে সংবর্ধনা, ফালাকাটা পর্যন্ত বিশাল শোভাযাত্রা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রাজের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শুক্রবার প্রথমবার উত্তরবঙ্গে ফিরলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। এদিন ধূপগুড়ি স্টেশনে পৌঁছালে তাঁকে স্বাগত জানাতে ভিড় জমান ফালাকাটা, ধূপগুড়ি, ও জলপাইগুড়ির বিজেপি নেতা-কর্মীরা। ধূপগুড়ি স্টেশনে নামার পর দীপক বর্মন স্থানীয় মা কালীর মন্দিরে পুজো দেন। তারপর ধূপগুড়ি থেকে ফালাকাটা পর্যন্ত হুডখোলা গাড়িতে মন্ত্রীকে নিয়ে আসেন কর্মীরা। ব্যান্ডপার্টি…

Read More