তৃণমূল সভাপতির ইস্তফার পর ফালাকাটা পঞ্চায়েত সমিতিতে পালাবদল, নতুন সভাপতি বিজেপির অঘোরনাথ।
ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- অবশেষে ফালাকাটা পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি। শুক্রবার ভোটাভুটির মাধ্যমে পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচিত হন বিজেপির অঘরনাথ রায়। এত দিন তিনি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার দায়িত্বে ছিলেন।
বিজেপি রাজ্যে সরকার গঠনের পর ফালাকাটা পঞ্চায়েত সমিতির তৎকালীন তৃণমূল সভাপতি সুভাষচন্দ্র রায় পদ থেকে ইস্তফা দেন। এর পর থেকেই সভাপতির পদটি খালি ছিল। দীর্ঘদিন ধরে নানা টানাপড়েনের পর শুক্রবার সেই পদে নির্বাচন হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর অঘোরনাথ রায় বলেন, ‘‘গ্রামীণ এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, নদীভাঙন রোধ-সহ এলাকার গুরুত্বপূর্ণ সমস্যাগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে অন্যান্য উন্নয়নমূলক কাজও করা হবে।

