মুদিখানা দোকানে চুরি, দ্রুত তদন্তে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার পুলিশের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-ফালাকাটা ব্লকের জটেশ্বর বিদ্যাসাগর পল্লী এলাকার একটি মুদিখানা দোকানে চুরির ঘটনার কিনারা করল জটেশ্বর পুলিশ ফাঁড়ি। অভিযোগ দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করার পাশাপাশি এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এই তৎপরতায় খুশি এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, গত ১ জুন জটেশ্বর বিদ্যাসাগর পল্লী এলাকার একটি মুদিখানা দোকান থেকে বিভিন্ন…

Read More

বিদায়ের আবেগে ভরা ফেয়ারওয়েল অনুষ্ঠান, কৃতি পড়ুয়াদেরও সংবর্ধনা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ে বুধবার দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য আয়োজন করা হয় ফেয়ারওয়েল অনুষ্ঠানের। দীর্ঘ স্কুলজীবনের অসংখ্য স্মৃতি, বন্ধুত্ব, হাসি-কান্না আর শিক্ষিকাদের স্নেহকে সঙ্গী করে জীবনের নতুন অধ্যায়ে পা রাখার প্রাক্কালে ছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল এই বিশেষ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের শুরুতে বিদায়ী ছাত্রীদের দই-ফোঁটা দিয়ে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান…

Read More

সকাল ৭:৩০ থেকে ক্লাস, তাপপ্রবাহের মাঝে নতুন সময়সূচি জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রচণ্ড গরমের হাত থেকে শিক্ষার্থীদের রেহাই দিতে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে চালু হল সকালের শিফটের ক্লাস বা ‘মর্নিং স্কুল’। বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও। বৃহস্পতিবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী বিদ্যালয়ের পাঠদান শুরু হয়েছে, আর প্রথম দিনেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের টি.আই.সি অমিত কুমার দত্ত…

Read More

অন্নপূর্ণা যোজনার ভাতা পেয়ে উচ্ছ্বসিত জটেশ্বরের মহিলারা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনা’র টাকা। গতকাল অর্থাৎ বুধবার থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢুকতে শুরু করেছে। এদিকে ফালাকাটা ব্লকের জটেশ্বরেও প্রচুর মহিলারা ইতিমধ্যেই ভাতার টাকা পেয়ে খুবই উচ্ছ্বসিত। জানা গিয়েছে, জটেশ্বর সহ বিভিন্ন এলাকার বহু মহিলা ইতিমধ্যেই তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা’র টাকা পেয়েছেন বলে জানিয়েছেন। জটেশ্বরের সাহাপাড়ার বাসিন্দা চম্পা…

Read More

আজ থেকে ফ্রি বাস পরিষেবা, স্বস্তিতে আলিপুরদুয়ারের মহিলা যাত্রীরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- সোমবার, ১ জুন থেকে রাজ্যজুড়ে মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগে আলিপুরদুয়ার জেলাতেও সরকারি বাসে মহিলা যাত্রীরা বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাচ্ছেন। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন রুটে চলাচলকারী সরকারি বাসে এই পরিষেবার সুবিধা নিতে দেখা যায় বহু মহিলা যাত্রীকে। বাসে উঠে ভাড়া…

Read More

আলিপুরদুয়ারে মহাগুরু মিঠুন চক্রবর্তী, জেলা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য পরিষেবার খোঁজখবর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আলিপুরদুয়ারে আসলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী সার্কিট হাউসে চলল প্রশাসনিক বৈঠক।মহাগুরু মিঠুন চক্রবর্তী আলিপুরদুয়ার জেলা হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। এদিন তিনি হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা সম্পর্কে খোঁজখবর নেন এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন।

Read More

বিডিও অফিসে অন্নপূর্ণা যোজনার সূচনা, ৩৫ মহিলার হাতে তুলে দেওয়া হল আবেদনপত্র।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লক প্রশাসনের উদ্যোগে শুক্রবার ফালাকাটা বিডিও অফিসে পশ্চিমবঙ্গ সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’-র প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করা হলো।এলাকার মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে চালু হওয়া এই প্রকল্পকে ঘিরে এদিন উৎসাহ লক্ষ্য করা যায় উপস্থিত মহিলাদের মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, ফালাকাটা বিডিও আদৃতা সমাদ্দার। তাঁরা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে মহিলাদের সচেতন…

Read More

চা বাগানে কাজের ফাঁকে বিশাল অজগর দেখে আতঙ্কিত শ্রমিকরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : চা বাগান থেকে এক বিশাল আজগর উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানে। বৃহস্পতিবার প্রতিদিনের মতো চা বাগানের শ্রমিকরা কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় বাগানের ৭ নম্বর সেকশনের কাছে হঠাৎই একটি বিশাল অজগর দেখতে পান শ্রমিকরা। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভয়ে শ্রমিকরা কাজ বন্ধ…

Read More

ফালাকাটার একাধিক এলাকায় অবৈধ মদের ঠেকে হানা, উদ্ধার ড্রাম ও মদ তৈরির সরঞ্জাম।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদ নষ্ট করা হলো। ফালাকাটা ব্লকের দলগাঁও ফরেস্ট বস্তি, দলগাঁও ডিপু, ভান্ডানির হাট সহ বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ, মদ তৈরির সরঞ্জাম নষ্ট করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগ উঠছিল।গোপন…

Read More

জটেশ্বর বাজার স্কুল পাড়া জুড়ে বিজয়ের আনন্দ, সরগরম এলাকা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪০ নম্বর বুথে বিজেপির উদ্যোগে আয়োজিত হল বিজয় মিছিল। নির্বাচনী জয়ের আনন্দে এদিন গেরুয়া আবিরে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে অংশ নেন বহু দলীয় কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। দলীয় পতাকা, স্লোগান এবং ঢাক-ঢোলের তালে উৎসবের আবহ তৈরি হয় এলাকায়। মিছিলটি জটেশ্বর বাজার স্কুল…

Read More