বালি পাচারের বিরুদ্ধে কড়া বার্তা জটেশ্বর ফাঁড়ির পুলিশের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের ধনীরামপুর দুই নম্বর অঞ্চল এলাকায় অবৈধ বালি পাচার রুখতে এবার রীতিমতো রাফ অ্যান্ড টাফ মুডে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার আচমকা অভিযান চালিয়ে বালি বোঝাই একটি ট্র্যাক্টর আটক করার পাশাপাশি চালককেও পাকড়াও করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নদীর চর থেকে দেদার অবৈধভাবে বালি তোলা ও পাচারের অভিযোগ পেয়েই এদিন হঠাৎ অভিযান…

Read More

মিছিলের সঙ্গে ঝালমুড়ি ও মাছ-ভাত, জয়ের আনন্দ ভাগ বিজেপির।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/৬৩ নম্বর বুথে বিজেপির উদ্যোগে আয়োজিত হল বিজয় মিছিল। নির্বাচনে জয়ের উচ্ছ্বাসে এদিন গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন বিজেপির কর্মী-সমর্থকেরা। দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত মিছিলটি এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস নজর কাড়ে পথচলতি মানুষেরও। এদিন কর্মী-সমর্থকদের জন্য ঝাল মুড়ির পাশাপাশি…

Read More

হেদায়েত নগরে সন্দেহভাজন গাড়ি আটক, মিলল বৈধ নথিহীন গরু।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বর পুলিশ ফাঁড়ি এলাকার হেদায়েত নগরে পুলিশের অভিযানে উদ্ধার হল পাঁচটি গরু। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সন্দেহভাজন একটি গাড়িকে আটক করে তল্লাশি চালায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। তল্লাশি চলাকালীন গাড়ি থেকে পাঁচটি গরু উদ্ধার হয়। পরে গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া…

Read More

কলি নদীর চরে পুলিশের ঝটিকা অভিযান, আটক বালি বোঝাই ট্র্যাক্টর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- অবৈধ বালি পাচারের বিরুদ্ধে এবার ‘অ্যাকশন মুডে’ জটেশ্বর ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার ফালাকাটা ব্লকের কলি নদীর চরে আচমকা অভিযান চালিয়ে বালি বোঝাই একটি ট্র্যাক্টর আটক করে পুলিশ। ঘটনায় ট্র্যাক্টরের চালককেও আটক করা হয়েছে। জানা গিয়েছে, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ফালাকাটা ব্লকের বিভিন্ন নদীর চর থেকে অবৈধভাবে বালি তোলার কাজ অনেকটাই বন্ধ হয়ে…

Read More

জয়ের উচ্ছ্বাসে গেরুয়া আবির, আধুনিক প্রযুক্তিতে নজর কাড়ল বিজেপি কর্মীরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনে জয়ের আনন্দে সোমবার ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মালসাগাঁও এলাকার ১৩/১৬৪ নম্বর বুথে বিজেপির উদ্যোগে আয়োজিত বিজয় মিছিলে অংশ নেন অসংখ্য কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। দলীয় পতাকা, স্লোগান এবং উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলটি পূর্ব মালসাগাঁওয়ের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।এদিনের ওই অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কাড়ে ওয়াকি-টকির অভিনব…

Read More

ভুটান সীমান্তে অভিযান, বিপুল পরিমাণ মদ উদ্ধার করে গ্রেফতার হোটেল মালিক।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : ভুটান সীমান্ত জয়গাঁ পাশাখা রোডে একটি হোটেলে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির বিয়ার উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, ২৭০ লিটার বিয়ার (মদ) উদ্ধার করল জয়গাঁ থানার পুলিশ। ওই ঘটনায় হোটেল মালিককেও গ্ৰেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Read More

গেরুয়া আবিরে রঙিন গুয়াবর নগর, মিছিলে উৎসাহ কর্মী-সমর্থকদের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর ফালাকাটা ব্লকের গুয়াবর নগর অঞ্চলের ১৩/১৬৮ নম্বর বুথে আয়োজিত হল বিজয় মিছিল। রবিবার ওই মিছিলকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। সকাল থেকেই এলাকায় জড়ো হতে থাকেন বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। গেরুয়া আবিরে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। এদিনের বিজয় মিছিলে বহু মানুষ অংশগ্রহণ করেন।…

Read More

জয়ের আনন্দ ভাগ করে নিতে অভিনব উদ্যোগ বিজেপির।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনে জয়ের পর ভোটারদের ধন্যবাদ জানাতে অভিনব উদ্যোগ নিল বিজেপি। ফালাকাটা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কর্মী-সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিলির পাশাপাশি প্রবীণদের প্রণাম করে আশীর্বাদ নিলেন। জানা গিয়েছে, নির্বাচনে জয়ের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন…

Read More

ডিআরএম চৌপথিতে প্রায় দেড় হাজার মানুষের জন্য ভোজ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ২০২৬ বিধানসভা নির্বাচনে জয় লাভের খুশিতে আলিপুরদুয়ার শহরে মাছ ভাতের আয়োজন করলো বিজেপি। শনিবার শহর সংলগ্ন ডিআরএম চৌপথি এলাকায় বিজেপির সাংগঠনিক ৪ নম্বর মন্ডলের তরফে আয়োজন করে খাওয়ানো হলে মাছ-ভাত। সাথে ডাল, পাপর ভাজাও ছিল। প্রায় দেড় হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে তারা দাবি করেছেন।

Read More

কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ অনুষ্ঠান দলগাঁও অঞ্চলে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শনিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করলেন ফালাকাটা ব্লকের দলগাঁও অঞ্চলের বিজেপি কর্মী-সমর্থকেরা। এদিন বিশ্বকবির প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি কবিগুরুর স্মৃতিচারণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BTWU-এর তাসাটি চা বাগানের সভাপতি জলসু পান্না, ওবিসি মোর্চার…

Read More