বারোবিশায় বিজেপির রথযাত্রা ঘিরে রাজনৈতিক উত্তেজনা, তৃণমূলকে নিশানা সুকান্তের।

উত্তরবঙ্গ, নিজস্ব সংবাদদাতা: বিজেপির Paribartan Sankalp Yatra-র রথ Alipurduar-এ পৌঁছাতেই রাজনৈতিক উত্তেজনা বাড়ল। Cooch Behar থেকে শুরু হওয়া এই যাত্রা Barobisha-র বিবেকানন্দ ক্লাবের ময়দানে পৌঁছাতেই সেখানে একটি জনসভার আয়োজন করা হয়।সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি Sukanta Majumdar রাজ্য সরকারের শাসনব্যবস্থার তীব্র সমালোচনা করেন। পাশাপাশি তিনি স্থানীয় All India Trinamool Congress নেতৃত্বকেও কড়া ভাষায়…

Read More

Falakata ব্লকে বিজেপির মহাসভা ঘিরে তৎপরতা, নেতৃত্বের উপস্থিতিতে প্রস্তুতি সভা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- আগামী ৭ই মার্চ ফালাকাটা ব্লকের জটেশ্বর গরুহাটি ময়দানে বিজেপির উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। আসন্ন ওই জনসভাকে সফল করতে বৃহস্পতিবার জটেশ্বর গরুহাটি ময়দানে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক। বৈঠকে জনসভা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিনের ওই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি…

Read More

ফালাকাটায় শক্তি বাড়াল তৃণমূল, ১১ পরিবার ঘাসফুল শিবিরে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-মঙ্গলবার রাতে ফালাকাটা ব্লক-এর জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত-এর ১৩/১৫৬ নম্বর পার্টে তৃণমূল কংগ্রেস-এর উদ্যোগে এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে ১১টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান নেতৃত্বরা। এদিনের ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ…

Read More

রবীন্দ্রনগর রেলগেট ময়দানে সমবেত গীতা পাঠ, বক্তব্য রাখলেন কার্তিক মহারাজ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার ফালাকাটার রবীন্দ্রনগর রেলগেট ময়দানে হিন্দু সম্মেলন ও বহু কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। সকাল থেকেই এলাকায় ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল বক্তব্য রাখেন কার্তিক মহারাজ। সমবেত গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Read More

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্যবসায়ীদের সঙ্গে কথা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- জটেশ্বর শিব চতুর্দশী মেলার শেষ দিনে উৎসবের আবহে বিশেষ মাত্রা যোগ করলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায়। সোমবার রাতে মেলা প্রাঙ্গণে পৌঁছে তিনি প্রথমেই আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এরপর তিনি পুরো মেলা চত্বর ঘুরে দেখেন। জটেশ্বর গরুহাটি ময়দানে সাজানো বিভিন্ন দোকানপাট, খেলনার…

Read More

সকালে ঘুম ভাঙতেই সামনে গজরাজ, আতঙ্কে আলিপুরদুয়ারের বাসিন্দারা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবার সকালেই আলিপুরদুয়ার জেলার গুদাম ডাবরি এলাকায় একটি বুনো হাতি ঢুকে পড়ে। জানা গেছে, সংলগ্ন বক্সা জঙ্গল থেকে বেরিয়ে হাতিটি গ্রামে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করে।ঘুম থেকে উঠে হঠাৎই সামনে গজরাজকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। হাতিটি কিছুক্ষণ রাস্তায় ঘোরাফেরা করে, ফলে এলাকায় সাময়িকভাবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। তবে কোনও…

Read More

রঙের উৎসবে অভিনব চমক, ফালাকাটায় ত্রিশূল আকৃতির পিচকারি বাজারে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :-সামনেই রঙের উৎসব। আনন্দ আর উচ্ছ্বাসে রঙিন হতে চলেছে চারপাশ। আর সেই আবহেই এবছর ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজারে দেখা মিলেছে অভিনব চমকের ‘ত্রিশূল পিচকারি’। শুনতে খানিকটা অবাক লাগলেও, হোলির আনন্দে নতুন মাত্রা যোগ করতেই বাজারে এসেছে এই বিশেষ আকর্ষণ। আগামী ৩ তারিখ দোল উৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই জমে উঠেছে জটেশ্বরের হোলির বাজার।…

Read More

শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠল Falakata শহর।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বসন্তের আবাহনে রঙে ও সুরে মেতে উঠল শহর। ফালাকাটার দেশবন্ধুপাড়া উদয়ন সংঘের উদ্যোগে রবিবার আয়োজিত হল বসন্ত উৎসব। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবির খেলায় অংশ নেন এলাকাবাসীরা। এদিন সকালে ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়ে ফালাকাটা শহর পরিক্রমা করে। বসন্তের রঙে রাঙানো সাজসজ্জা ও গান-বাজনার আবহে শোভাযাত্রা নজর কাড়ে পথচারীদের।…

Read More

কালচিনির দলসিংপাড়া ছেত্রিলাইনে যোগদান সভা Bharatiya Janata Party-র।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগদান অব্যাহত। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে প্রায় ১০০ জন । রবিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া ছেত্রিলাইন এলাকায় বিজেপির যোগদান সভা আয়োজিত হল। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক মোহন শর্মা, বিজেপি মণ্ডল সভাপতি রাজেশ ছেত্রি সহ বিজেপির নেতৃত্বরা। এদিনের যোগদান সভায় তৃণমূল ছেড়ে…

Read More

জটেশ্বরে গাড়ি আটক করে বিপুল মাদক উদ্ধার, বাজেয়াপ্ত যানবাহন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- উৎসবের মরসুম! তবে এই হোলির প্রাক্কালে মাদক কারবারিদের পোয়াবারো। কারণ, এই সময়ে অনেকটাই বেড়ে যায় মাদকের চাহিদা। তবে সেই চাহিদার মধ্যে জল ঢেলে দিল পুলিশ। মাদক পাচারের আগেই ৪৮ হাজার পিস নেশার ট্যাবলেট উদ্ধার করলো । জানা গিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি ছোট গাড়িকে জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের…

Read More