বাসের ধাক্কায় গুরুতর আহত হল ১২ বছরের এক কিশোর সহ মোট চারজন।
নিজস্ব সংবাদদাতা, মালদা—–বেপরোয়া বাসের ধাক্কায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মালদার মানিকচক থানার কালিন্দ্রী এলাকায়। বাসের ধাক্কায় গুরুতর আহত হল ১২ বছরের এক কিশোর সহ মোট চারজন। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিন্দ্রীর দামোদরপুর সংলগ্ন মালদা-মানিকচক রাজ্য সড়কে। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গেছে, এদিন মানিকচকের দিক থেকে যাত্রীবাহী এক বেসরকারি বাস প্রচন্ড গতিতে মালদার…

