৬২ বছরের পুরনো ক্লাব ঘর ভাঙার অভিযোগ, হিঙ্গলগঞ্জে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ক্ষোভে পথে নামলেন গ্রামবাসীরা।

হিঙ্গলগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- হিঙ্গলগঞ্জের কালিতলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কালীতলার 253 নম্বর বুথে রয়েছে ৬২ বছরের পুরনো একটি ক্লাব। এই ক্লাবে দুর্গা পুজো থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের খেলাধুলা হয়। সেই ক্লাব জোর করে দখল করার চেষ্টা করছেন এলাকার বেশ কিছু তৃণমূলের কর্মীরা। এর আগেও এই ক্লাব দখলের চেষ্টা করেছিল এই সমস্ত তৃণমূলের কর্মীরা। যা নিয়ে মামলা গড়ায় আদালত পর্যন্ত ‌। গতকাল গভীর রাতে সেই ক্লাব ঘর ভেঙ্গে জিনিসপত্র বাইরে ফেলে দিয়ে ক্লাব ঘরের দখল করার চেষ্টা করছে এলাকার বেশ কিছু তৃণমূলের কর্মীরা। গতকাল রাতে এই ঘটনার পর আজ দুপুরে এলাকার বেশ কিছু বাসিন্দারা এই ক্লাব রক্ষা করার জন্য হাতে ফেস্টুন প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় হেমনগর কোস্টাল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *