দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র ডঃ শান্তনু দাস আজ চিকিৎসা জগতে এক অনন্য নাম।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের গর্ব: একের পর এক জটিল রোগের সফল চিকিৎসায় নজির স্থাপন করছেন ডঃ শান্তনু দাস।
দক্ষিণ দিনাজপুর জেলার ভূমিপুত্র ডঃ শান্তনু দাস আজ চিকিৎসা জগতে এক অনন্য নাম। ক্যান্সারের মতো মারাত্মক রোগ থেকে শুরু করে আরও বহু জটিল চিকিৎসার ক্ষেত্রে তিনি যে সাফল্য অর্জন করেছেন, তা নিঃসন্দেহে জেলার গর্ব।
সম্প্রতি মাহিনগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মী নিলয় শীল জানান, “ডঃ শান্তনু দাস যে ধরনের কেস হ্যান্ডেল করছেন, সেগুলোর মধ্যে অনেকগুলোই এমন ছিল যেখানে রোগীর পরিবার সম্পূর্ণ আশাভঙ্গ অবস্থায় ছিলেন। কিন্তু ডাক্তারবাবুর অভিজ্ঞতা, নিরন্তর পরিশ্রম আর রোগীর প্রতি অদম্য আন্তরিকতায় সেইসব রোগীরা আজ সুস্থ। এটা আমাদের কাছে অবিশ্বাস্য লেগেছিল, কিন্তু উনি সেটা সম্ভব করে তুলেছেন।”
নিলয় শীল আরও বলেন, “আমি নিজে ওঁর সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। প্রতিদিন উনি আমাদের নতুন কিছু শেখান, এবং রোগীদের প্রতি ওঁর ব্যবহার খুবই মানবিক।”
ডঃ শান্তনু দাসের এই অবদানের ফলে শুধু দক্ষিণ দিনাজপুর নয়, গোটা উত্তরবঙ্গেই তাঁর প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস বেড়ে চলেছে। তাঁর মতো চিকিৎসক সমাজে বিরল, যাঁর কাছে চিকিৎসা শুধুমাত্র পেশা নয়—একটি দায়বদ্ধতা, এক নিরন্তর প্রতিজ্ঞা।

