৭৭তম বর্ষে শান্তিনগর সর্বজনীন দুর্গোৎসব, চন্দ্রকোনারোডে ঝলমল স্পোর্টিং ক্লাবের পুজোও শুরু।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শারদোৎসবের আবহে উৎসবের আনন্দে মেতে উঠেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনারোড। বুধবার সন্ধ্যায় গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের শান্তিনগর সর্বজনীন দুর্গোৎসব এবং ঝলমল স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুই পুজোর উদ্বোধনকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ।এই বছর ৭৭তম বর্ষে পদার্পণ করল শান্তিনগর সর্বজনীন দুর্গোৎসব। বুধবার সন্ধ্যায় ফিতে কেটে এই পুজোর…

