দ্বিতীয়বার সাপ উদ্ধার করতে গিয়ে বিপদ, ছোবলে মৃত্যু তপন সিংহের।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাপ উদ্ধার করতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম তপন সিংহ (৫৪)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া এলাকায়। সোমবার সন্ধ্যায় মেদিনীপুর সদরের কুকুরমুড়ি এলাকায় সাপ উদ্ধার করতে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কুকুরমুড়ি এলাকার এক গৃহস্থের বাড়িতে…

