মহিলাদের পরিচালনায় দুর্গোৎসবের চতুর্থ বর্ষ বিনায়ক অ্যাপার্টমেন্টে, পুজোর আনন্দে সামাজিক উদ্যোগ।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- বালুরঘাটের দীপালি নগরের বিনায়ক অ্যাপার্টমেন্টে চতুর্থ বছরে পা দিল মহিলাদের পরিচালিত দুর্গাপুজো। নেতাজি স্পোর্টিং ক্লাবের বিপরীতে অবস্থিত এই আবাসনে মহাপঞ্চমীর সন্ধ্যায় প্রতিমা এনে বরণ করেন কমিটির সদস্যরা। বাঙালি রীতি মেনে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো, ভোগ, ধুনুচি নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। প্রায় ৫০ জন মহিলা পুজো পরিচালনায় যুক্ত। দশমীতে সিঁদুর…

