উন্নয়নের কাজে গতি আনতে সরকারের সহযোগিতা চান মহেশতলার বিধায়ক।

দক্ষিণ ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা (১৫৫) বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক শুভাশিস দাস তাঁর বিধানসভা এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য রাজ্য সরকারের কাছে সহযোগিতার আবেদন জানালেন। এলাকার পরিকাঠামো, নাগরিক পরিষেবা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে সরকারের সহযোগিতা প্রয়োজন বলে তিনি জানান। মহেশতলা বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রশাসনের…

Read More

প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে তৈরি রাস্তা এক বছরেই বেহাল! গয়েশপুরে একাধিক জায়গায় ধস।

নদিয়া, কল্যাণী, নিজস্ব সংবাদদাতা: বর্ষা শুরু হতেই গয়েশপুর পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের শিববাড়ি সংলগ্ন রাস্তায় একাধিক জায়গায় ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে। রাস্তার বিভিন্ন অংশে বড়সড় ধস তৈরি হওয়ায় যাতায়াতকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গয়েশপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিববাড়ি রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন।…

Read More

থানা-হাসপাতাল-SSB ক্যাম্পে রাখির বন্ধন, ফালাকাটায় মাতৃশক্তির অভিনব উদ্যোগ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- শুক্রবার ফালাকাটা খণ্ড হিন্দু জাগরণ মঞ্চের মাতৃশক্তির পক্ষ থেকে ফালাকাটার বিভিন্ন প্রান্তে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এদিন সংগঠনের সদস্যরা ফালাকাটা থানা, ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল, এসএসবি ক্যাম্প-সহ বিভিন্ন জায়গায় গিয়ে পুলিশকর্মী, ডাক্তার, নার্স ও সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে দেন। রাখি বন্ধনের এই বিশেষ দিনে একে অপরের হাতে রাখি…

Read More

তাসাটি চা বাগানে রাখি বন্ধন উৎসবে শামিল মন্ত্রী দীপক বর্মন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হল ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান এলাকায়। শুক্রবার আয়োজিত রাখি বন্ধন উৎসবে শামিল হন মন্ত্রী দীপক বর্মন। এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি দলীয় নেতৃত্ব ও ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার বহু কচিকাঁচাও অংশগ্রহণ করে। তাঁদের উপস্থিতিতে উৎসবের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। রাখি…

Read More

রোগীদের হাতে রাখি, সঙ্গে ফল—লতাবাড়ি হাসপাতালে রাখি উৎসবে হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- প্রতিবছরের মতো এবছরও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাখীবন্ধন উৎসব পালন করল হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘ। রাখীবন্ধন উপলক্ষে লতাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে রাখী পরিয়ে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংঘের সদস্যরা। এদিন অগ্রগামী সংঘের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে রাখী পরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁদের হাতে ফল তুলে দেন। শুধু রোগীরাই নন, হাসপাতালের…

Read More

প্রশাসন থেকে কংগ্রেস, ব্যবসায়ী সমিতি—চন্দ্রকোনারোডে নানা উদ্যোগে রাখি উৎসব।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহরের চৌরাস্তা মোড়ে পালিত হল রাখি বন্ধন উৎসব। শুক্রবার ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা-৩ ব্লকের BDO দীপাঞ্জন ভট্টাচার্য-সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক…

Read More

রাস্তা নাকি জলাশয়? হাঁটুজলে জাল ফেলে মাছ ধরলেন গ্রামবাসী, ক্ষোভ বৈষ্ণবনগরে।

বৈষ্ণবনগর, নিজস্ব সংবাদদাতা:- বৈষ্ণবনগর বিধানসভার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর রোড চর সুজাপুরে রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় তিন বছর ধরে রাস্তার একই অবস্থা। বর্ষার জল জমে রাস্তা পরিণত হয়েছে কার্যত জলাশয়ে। কোথাও হাঁটুসমান জল, কোথাও কাদা—চলাচল করাই দায় হয়ে উঠেছে সাধারণ মানুষের। রাস্তার এই দুরবস্থার প্রতিবাদে এবার অভিনব পন্থা বেছে নিলেন…

Read More

কর্মচারীদের দাবিতে সরব ভারতীয় মজদুর সংঘ, গয়েশপুর পুরসভায় ডেপুটেশন।

কল্যাণী, নিজস্ব সংবাদদাতা: কর্মচারীদের বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে গয়েশপুর পুরসভায় ডেপুটেশন দিল ভারতীয় মজদুর সংঘের গয়েশপুর নগর ইউনিট। সংগঠনের পক্ষ থেকে এদিন পুরসভা কর্তৃপক্ষের কাছে তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। জানা গিয়েছে, কর্মচারীদের বেতন বৃদ্ধি-সহ তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে এই ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের প্রতিনিধিরা পুরসভা কর্তৃপক্ষের কাছে তাঁদের দাবিগুলি…

Read More

রেললাইনে মর্মান্তিক দুর্ঘটনা, সামশেরগঞ্জে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির।

সামশেরগঞ্জ, নিজস্ব সংবাদদাতা :- বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলো সংলগ্ন পতাকা বিড়ির সামনে রেললাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল আনুমানিক ৫০ বছর বয়সি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। দুর্ঘটনায় ওই ব্যক্তির মাথায় আঘাত লাগে এবং পায়ে গুরুতর চোট লাগে। পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এখনও পর্যন্ত…

Read More

তাসের ঘরের মতো ভেঙে পড়ল মাটির বাড়ি, মৃত্যু ৩ মাসের শিশুর।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-মুর্শিদাবাদের সাগরদীঘিতে এক অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে মাটির বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হলো মাত্র ৩ মাসের এক শিশু সন্তানের। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভেঙে পড়া মাটির বাড়ির নিচে চাপা পড়ে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে আজ অর্থাৎ ২৭ আগস্ট সকাল ঠিক ৬ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে…

Read More