তাসাটি চা বাগানে রাখি বন্ধন উৎসবে শামিল মন্ত্রী দীপক বর্মন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হল ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান এলাকায়। শুক্রবার আয়োজিত রাখি বন্ধন উৎসবে শামিল হন মন্ত্রী দীপক বর্মন।

এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি দলীয় নেতৃত্ব ও ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার বহু কচিকাঁচাও অংশগ্রহণ করে। তাঁদের উপস্থিতিতে উৎসবের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

রাখি বন্ধনের মাধ্যমে পারস্পরিক সৌভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। মন্ত্রী দীপক বর্মনও উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

চা বাগান এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। শিশুদের অংশগ্রহণে রাখি বন্ধন উৎসব হয়ে ওঠে আনন্দমুখর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *