রতুয়ার শিবপুরে ভয়াবহ দুর্ঘটনা, মৃত টোটো চালক মিনু মিয়া।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে যাত্রী বোঝাই টোটোর মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল টোটো চালকের। এছাড়াও আহত হলেন টোটোর চার-চারজন যাত্রী। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার রতুয়া থানার বাহাড়াল শিবপুর এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় মৃত টোটো চালকের নাম মিনু মিয়া। বয়স ৪৮ বছর। বাড়ি বাহাড়ালের বৈকুন্ঠপুর এলাকায়। এদিন…

