জেনারেল বডি মিটিং ঘিরে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, SFI-ABVP সংঘর্ষে আহত বেশ কয়েকজন।
যাদবপুর, নিজস্ব সংবাদদাতা:- জেনারেল বডি মিটিং বা জিবি কে কেন্দ্র করে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার ক্যাম্পাসে SFI এবং ABVP সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়েছে। জানা গিয়েছে বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে SFI সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির উদ্যোগে…

