প্রকাশ্যে মদ বিক্রির অভিযোগে বিক্ষোভ, কড়া পদক্ষেপের দাবি স্থানীয়দের।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- মালদহের ইংলিশবাজার থানার নুনবহি এলাকায় প্রকাশ্য দিবালোকে অবৈধ মদ বিক্রির অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মহিলারা। বৃহস্পতিবার তাঁরা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে এই বেআইনি কারবার বন্ধের দাবি জানান।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অবাধে মদ বিক্রি চলছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাঁদের দাবি, অভিযোগ পাওয়ার…

