তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলৌকিকভাবে প্রাণে বাঁচলেন মালদার তেওয়ারি পরিবারের ৭ সদস্য।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- শ্রাবণ মাসে বাবাধাম দর্শন শেষে তারাপীঠে এসে অগ্নিকাণ্ডের কবলে পড়ল মালদার পুখুরিয়া থানার নসিপুরের তেওয়ারি পরিবার। অলৌকিকভাবে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন পরিবারের সাত সদস্য।রবিবার গভীর রাতে তারাপীঠের একটি হোটেলের একই ঘরে উঠেছিলেন তাঁরা। সোমবার ভোরে চালকের চিৎকারে ঘুম ভাঙে পরিবারের সদস্যদের। গোটা হোটেল তখন ধোঁয়ায় আচ্ছন্ন। বাঁচার তাগিদে দ্রুত বারান্দায়…

